লিসানুল কুরআন আরবী ভাষা শেখার পূর্ণাঙ্গ কোর্স (১-৩ খণ্ড)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আরবি ভাষার অন্যতম বিশাল সৌভাগ্য হলো, মহান আল্লাহ্ তাঁর সর্বশেষ গ্রন্থ কুরআন কারিম পৃথিবীতে পাঠানোর জন্য এ ভাষাকে চয়ন করেছেন এবং সর্বশেষ রাসূল ﷺ-কে এ ভাষার বাকশক্তি দিয়েই প্রেরণ করেছেন।
কাজেই কুরআন সুন্নাহ বোঝার জন্য আরবি ভাষা শিক্ষার বিকল্প নেই। যুগে যুগে আরবি ভাষা শেখার জন্যে ছোট-বড় অজস্র গ্রন্থ রচনা করা হয়েছে। কিন্তু কঠিন উপস্থাপনার কারণে জেনারেল শিক্ষিত ভাই-বোনদের জন্য সেগুলো বোধগম্য হয় না। এই অভাববোধ থেকেই বক্ষ্যমাণ গ্রন্থটি।
বইটির প্রধান বৈশিষ্ট্য কী? কারা বেশি উপকৃত হবে?
* বইটি একদম প্রাথমিক স্তরের শিক্ষার্থীর আহরণক্ষমতা সামনে রেখে রচনা করা হয়েছে। শুরু হয়েছে আরবি বর্ণমালা, হরকত ও বাক্যগঠন প্রক্রিয়া দিয়ে। যার ফলে শুধু বাংলা বই পড়তে পারেন, এমন পাঠকও অন্য কোনো বইয়ের সাহায্য ব্যতিরেকে বইটি শুরু করতে পারবেন।
* বইটিতে শুধু আরবি পরিভাষা ব্যবহার করা হয়েছে। যার ফলে আরবি ব্যাকরণ শেখার জন্যে কাউকে অন্য কোনো পরিভাষা জেনে আসতে হবে না।
* বইটিতে আরবি ব্যাকরণের বহুল ব্যবহৃত সবগুলো নিয়ম-কানুন সম্পর্কে আলোচনা রয়েছে। যার ফলে বইটিকে যদি ‘আরবি ভাষা শেখার পূর্ণাঙ্গ কোস’ বলা হয়, তাহলে অবশ্যই বাহুল্য হবে না।
* বইটি মাদরাসার শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ শিক্ষিতদের জন্যেও সমান উপকারী।
* বইটির প্রতিটি অধ্যায় এমনভাবে ঢেলে সাজানো হয়েছে যে, আরবি থেকে বাংলায় অনুবাদের পাশাপাশি বাংলা থেকে আরবিতে অনুবাদের যোগ্যতাও গড়ে ওঠবে, ইনশাআল্লাহ।
বইয়ের তথ্য
| নাম | লিসানুল কুরআন আরবী ভাষা শেখার পূর্ণাঙ্গ কোর্স (১-৩ খণ্ড) |
|---|---|
| ইংরেজি নাম | lisanul-quran-arobi-vasha-shekhar-purnanggo-course--1-3-khondo |
| লেখক | মাওলানা আবদুল্লাহ আল ফারূক |
| প্রকাশনী | মাকতাবাতুদ দাওয়াহ |
| পৃষ্ঠা সংখ্যা | ১০৪৫ |
| ভাষা | বাংলা |
| প্রথম প্রকাশ | ২০২১ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
