ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন
এসো গল্পে গল্পে কুরআন চিনি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
“এসো গল্পে গল্পে কুরআন চিনি” – বইটি আল-কুরআনের তিনটি সূরা নিয়ে গল্প সাজানো হয়েছে। সূরা ফীল, সূরা কুরাইশ ও সূরা আল-মাউন। বইটির লেখক দক্ষ হাতে গল্পগুলো সাজিয়েছেন। গল্পে গল্পে সুরাগুলোকে উপস্থাপন করেছেন। প্রতিটি গল্পই জীবনঘনিষ্ঠ ও সহজেই মনে রাখার মতো। শিশু-কিশোরেরা, এমনকি আমাদের বড়রাও এই গল্পগুলো থেকে উপকৃত হতে পারবে ইন শা আল্লাহ!বাহারী ডিজাইন ও নজরকারা শৈল্পিক ছোঁয়ায় বইটির সবগুলো গল্প হয়ে উঠেছে প্রানবন্ত।
আমরা আশা করি বইটি শিশুদের ভীষণ পছন্দ হবে। এই বই থেকে তারা এত সুন্দর সুন্দর গল্প জানতে পারবে যে, একবসায় কোন গল্প শেষ না করে তারা উঠতেই চাইবে না। গল্পে গল্পে সূরা তিনটির মূল বিষয়বস্তু সহজেই আত্মস্থ করতে পারবে ইন শা আল্লাহ!আমাদের শিশু-কিশোরেরা আমাদের ভবিষ্যৎ। তাদের তরবিয়ত আমাদের হাতেই নিশ্চিত করতে হবে। যাতে করে তারা চিনতে পারে তাঁদের সৃষ্টিকর্তাকে। তাঁর পবিত্রে কালামকে। এ জন্য তাদেরকে গল্পে গল্পে কুরআন চিনিয়ে দিতে আমাদের এই আয়োজন। শিশুরা গল্পে গল্পে কুরআন চিনে একজন সত্যিকারের কুরআনের ছাত্র হয়ে উঠুক – এই দুআ ও প্রত্যাশায়।
বইয়ের তথ্য
| নাম | এসো গল্পে গল্পে কুরআন চিনি |
|---|---|
| ইংরেজি নাম | eso golpe golpe quran chini |
| লেখক | তানবীর হাসান বিন আব্দুর রফীক |
| প্রকাশনী | আযান প্রকাশনী |
| পৃষ্ঠা সংখ্যা | ২৩৫ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২১ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
