ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৭টি পাতা পড়ে দেখুন

ইসলামে নারী

তুমি ফিরবে বলে (ফিমেল ভার্সন)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳219

৳ 30027% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 81

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

তারুণ্যের জোয়ার তাচ্ছিল্যের সাথে ছুড়ে ফেলতে চায় ছকবাঁধা জীবন। দুনিয়াকে উপভোগ করার উদাত্ত আহ্বানে জাহিলিয়াতের স্রোতে ভেসে বেড়ায় তারা। ভাসতে ভাসতে কেউ কেউ ডুবে যায় ব্যর্থতা ও হতাশার অতল গভীরে। কেউ বা গিয়ে পড়ে তরীহীন গভীর সমুদ্রে। ভেসে বেড়ায় দিকভ্রান্ত পথিকের মতন। তবে ক্ষতি যা হওয়ার, তা তো হয়েই যায়। লেখক চেষ্টা করেছেন সেই ক্ষতে একটুখানি ওষুধের প্রলেপ দিতে। অগ্নিকুণ্ডের লাভার দিকে ঝাঁকবেঁধে ছুটে চলা কিশোরী-তরুণীদের শাসনের সুরে লেখক বলতে চেয়েছেন—ওরে বোকা! ওটা আলো নয়, আগুন। ওখানে সুখ নেই কোনো, আছে দগ্ধ হওয়ার রসদ।গদ্যে-পদ্যে-প্রবন্ধে অনবদ্য হয়ে উঠেছে বইখানি। আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থেকে হইহই করে জ্বলন্ত আগুনের দিকে ছুটতে থাকা একঝাঁক তরুণীকে তিনি ফেরাতে চেয়েছেন। লাগাম টানতে চেয়েছেন তাদের পদযাত্রায়। কখনো অনুযোগে, কখনো অনুরোধে, কখনো বা ধমকের সুরে।বইয়ের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি পৃষ্ঠা যেন একেকটা জীবন্ত সত্তা। তারা কথা বলতে পারে। জীবনের উদ্দেশ্য সম্পর্কে উদাসীন, দুনিয়ার মোহে বুঁদ হয়ে থাকা, নাচ-গান নিয়ে মত্ত, ছন্নছাড়া, উচ্ছৃঙ্খল তরুণীদের উদ্দেশ্যেই এই বইখানা লেখা। যতটা উচ্ছৃঙ্খলই সে হোক না কেন, এই বই তাকে দু-দণ্ড স্থির হয়ে বসে ভাবতে বাধ্য করবে। তার মধ্যে কিঞ্চিত পরিমাণে হলেও অনুশোচনাবোধ জাগ্রত করবে। তার চোখ দুটো সামান্য হলেও অশ্রুসিক্ত করবে, ইন শা আল্লাহ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তুমি ফিরবে বলে (ফিমেল ভার্সন)
ইংরেজি নাম tumi firbe bole female-version
লেখক জাকারিয়া মাসুদ
প্রকাশনী সাবিল পাবলিকেশন
বিষয় ইসলামে নারী,আত্মশুদ্ধি, তাসাউফ ও আধ্যাত্মিকতা
পৃষ্ঠা সংখ্যা ১৯২
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২১
জাকারিয়া মাসুদ

লেখক সম্পর্কে

জাকারিয়া মাসুদ

আমি জাকারিয়া মাসুদ সত্যের আলাের সাথে পরিচিত হই ২০১১ সালে৷ লেখালিখির হাতেখড়ি ২০১৬ সালের মাঝামাঝি সময়ে৷ সত্যের আলাে থেকে যে শিক্ষা পেয়েছি, তা-ই ছড়িয়ে দেওয়ার ইচ্ছে থেকে লেখালিখিতে আসা৷ আমার প্রথম বই “সংবিৎ', দ্বিতীয় বই ‘ভ্রান্তিবিলাস', তৃতীয় বই ‘তুমি ফিরবে বলে। সহলেখক হিসেবে কাজ করেছি ‘সত্যকথন’ ও ‘প্রত্যাবর্তন' বই দুটোতে৷ আর... থাক না কিছু অজানা৷ আমাদের চারপাশে তাে কত ঘটনাই ঘটে যাচ্ছে, আমরা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 219

৳ 30027% ছাড়