ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৫টি পাতা পড়ে দেখুন

বাংলা কবিতা

তৃষ্ণা মেটে না মোর

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳84

৳ 14040% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 56

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘তৃষ্ণা মেটে না মোর’—কবি মুহিব খানের নতুন কবিতার বই। প্রায় চার বছর পর আবারও নতুন বই নিয়ে পাঠকের সামনে হাজির এমন এক কবি—যিনি তার সব পরিচয়ের উর্ধ্বে কবি পরিচয়কে তুলে ধরেন সগর্বে। জাগ্রত কবি হিসেবে বরিত তুমুল জনপ্রিয় এ কবি ‘আল কুরআনের কাব্যানুবাদ’ করে নিজের খ্যাতিকে বৌদ্ধিকতায়ও উত্তীর্ণ করেছেন। কবি যে শুধু মনের প্রেম-বিরহ-ভালোবাসাকেই কাব্যরূপ দেন না, আল্লাহর বাণীকেও বাঙলা ভাষায় করে তোলেন ললিত, নন্দিত ও শিল্পরূপময়, এ কবি তা দেখিয়েছেন। এর পর তার প্রতিটি কাজের দিকেই মনোযোগ ফেরাবার রয়েছে বিপুলতর প্রয়োজন।

কবিরা তৃষ্ণাকেই বাঁচে, আবার তৃষ্ণাতেই মরে। কবিতার জন্য যেমন জীবন প্রয়োজন, তেমনি প্রয়োজন মৃত্যু। প্রাণের এইসব টানাপোড়েন নিয়ে কবি মুহিব খান লিখেছেন—‘কত দিন হল সন্ধ্যে আমার/কত রাত হল ভোর! তৃষ্ণা মেটে না! তৃষ্ণা মেটে না! তৃষ্ণা মেটে না মোর!…

তিনি এ কাব্যের ভূমিকায় লিখেছেন, ‘কবিতা কোনো দায় নয়, দায়মুক্তি। কিছু কবিতা নিতান্তই স্বগতোক্তি। এর আগে বা পরে কোনো প্রশ্ন নেই, জিজ্ঞাসা নেই। থাকতেও নেই। কবিতা কবিতাই।’

জীবনের আকুল তৃষ্ণা ও সকরুণ বেদনাবোধ—প্রেম, বিরহ, হৃদয়ের ব্যকুলতা ও মানবিক যাতনা— সর্বোপরি কবি তার হৃদয়ে সঞ্চিত সকল তৃষ্ণা ও হাহাকার এখানে গেঁথে দিয়েছেন নিবিড় মগ্নতায়।

চার বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষে কবি মুহিব খানের নতুন কবিতাবইয়ে কবিতাপ্রেমীদের স্বাগত!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তৃষ্ণা মেটে না মোর
ইংরেজি নাম trishna-mete-na-mor
লেখক মুহিব খান
প্রকাশনী রাহনুমা প্রকাশনী
বিষয় বাংলা কবিতা
আইএসবিএন 9789849385908
পৃষ্ঠা সংখ্যা ৭২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
মুহিব খান

লেখক সম্পর্কে

মুহিব খান

বাংলাদেশের একজন জনপ্রিয় কবি, শিল্পী, লেখক, সাংবাদিক, কলামিস্ট, সুবক্তা, টিভি আলােচক ও উপস্থাপক। একজন উদারপন্থী চিন্তাবিদ, দার্শনিক এবং প্রগতিশীল রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও তিনি সর্বমহলে সমাদৃত। তার কবিতা ও সংগীত দেশপ্রেম, মানবতাবাদ, বিশ্ব-শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় সংহতি এবং ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করে। জীবন, প্রকৃতি, প্রেম-বিরহ ও তাত্ত্বিক রহস্যের ব্যতিক্রমী উপা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 84

৳ 14040% ছাড়