ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১২টি পাতা পড়ে দেখুন

খুলাফায়ে রাশেদিন ও সাহাবিদের জীবনী

জীবন ও কর্ম আব্দুল্লাহ ইবনে যুবাইর (রা)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳180

৳ 30040% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 120

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আমীরুল মুমিনীন আবদুল্লাহ ইবনে যুবাইর রাযিয়াল্লাহু আনহু ছিলেন একজন প্রসিদ্ধ সাহাবী। হিজরতের পর মদিনায় জন্মগ্রহণকারী প্রথম মুসলিম সন্তান। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার নাম রেখেছিলেন আবদুল্লাহ।

আবদুল্লাহ ইবনে যুবাইর রাযিয়াল্লাহু আনহু এক অবিশ্বাস্য জীবন কাটিয়েছেন। তার সঙ্গে তিন বিষয়ে প্রতিযোগিতা করা সম্ভব না বলে ধারণা করা হতো―ইবাদত, বীরত্ব আর বাগ্মীতা। ইয়ারমুক যুদ্ধ এবং মিশর অভিযানে তিনি অংশগ্রহণ করেন। তবে উসমান রাযিয়াল্লাহু আনহুর শাসনামলে আফ্রিকা অভিযানে সবচেয়ে বেশি বীরত্বের স্বাক্ষর রাখেন। ইসলামের প্রথম চার খলীফার যুগের পর তিনি মুয়াবিয়া রাযিয়াল্লাহু আনহুর খেলাফতকে অস্বীকার করেননি। তবে তার মৃত্যুর পর ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার আনুগত্য করতে অস্বীকার করেন। কারবালায় হুসাইন রাযিয়াল্লাহু আনহুর নৃশংসভাবে শহীদ হওয়ার পর ইবনে যুবাইর মক্কার শাসনভার গ্রহণ করেন। কয়েক বছরের মধ্যে ইয়াজিদ এবং দ্বিতীয় মুয়াবিয়ার মৃত্যুতে গোটা মুসলিম খেলাফত তার হাতে বাইআত গ্রহণ করে। পরবর্তী সময়ে আব্দুল মালিক ইবনে মারওয়ান ক্ষমতায় অধিষ্ঠিত হলে তিনি হাজ্জাজ বিন ইউসুফকে মক্কা অবরোধের নির্দেশ দেন। এতে ইবনে যুবাইর রাযিয়াল্লাহু আনহু পরাজিত হন এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়। ফেতনার এই যুগে তার জীবনচরিত পাঠকের হৃদয়ে এক অনবদ্য মনোবলের উৎস হয়ে উঠবে। আশা করা যায়, গ্রন্থটি তাদের সঠিক পথে দ্বীধাহীন চিত্তে অগ্রসর হতে অনুপ্রাণিত করবে, ইনশাআল্লাহ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম জীবন ও কর্ম আব্দুল্লাহ ইবনে যুবাইর (রা)
ইংরেজি নাম jibon-o-kormo-abdullah-ibne-zubair
লেখক ড. আলী মুহাম্মাদ আস-সাল্লাবী, মাওলানা আব্দুল্লাহ মুআয
প্রকাশনী মাকতাবাতুল ফুরকান
বিষয় খুলাফায়ে রাশেদিন ও সাহাবিদের জীবনী,ইসলামী জীবন
আইএসবিএন 978-984-94929-8-6
পৃষ্ঠা সংখ্যা ১৭৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২১
ড. আলী মুহাম্মাদ আস-সাল্লাবী

লেখক সম্পর্কে

ড. আলী মুহাম্মাদ আস-সাল্লাবী

ড. আলী মুহাম্মাদ সাল্লাবী ১৯৬৩ সালে লিবিয়ার বেনগাযি শহরে ‎জন্মগ্রহণ করেন। মদীনা বিশ্ববিদ্যালয়ের উসুল আদ-দ্বীন বিভাগ এবং ‎‎দাওয়া বিভাগ থেকে ব্যাচেলরস অব আর্টসে ডিগ্রি লাভ করেন। পরে ‎‎১৯৯৬ সালে উসুল আদ-দ্বীন বিভাগ থেকে তাফসীর, উলুমুল কুরআন ‎বিষয়ে মাস্টার ডিগ্রিপ্রাপ্ত হন। তিনি ১৯৯৯ সালে উম্মে দুরমান ইসলামী ‎বিশ্ববিদ্যালয়, সুদান থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ‎তিনি বর্তমান বিশ্বের একজন বিখ্যাত ও প্রসি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 180

৳ 30040% ছাড়