ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৬টি পাতা পড়ে দেখুন

ফিলিস্তিনের পাশে থাকুন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳420

৳ 70040% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 280

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ফিলিস্তিনের পাশে আমি-আপনি কীভাবে দাঁড়াতে পারি, তারই কিছু কৌশল এবং পদ্ধতি এ বইয়ে আলোচনা করেছেন ডা. রাগিব সারজানি। কিছু বললে ভুল হবে, প্রায় হাজারখানেকের উপরে পয়েন্ট তুলে ধরেছেন তিনি। পয়েন্টগুলো পড়তে পড়তে মনে হবে—এই কৌশলগুলো আসলে শুধু ফিলিস্তিন নয়, বরং পৃথিবীর নির্যাতিত প্রতিটি মুসলিম অঞ্চলের মুক্তি-আন্দোলনের জন্যই প্রযোজ্য এবং প্রযুক্ত। কমার্শিয়াল বই নয় এটি; বলতে হবে, বিশ্ব মুসলিমের সামনে তুলে ধরা আশার বাণী, চলতি পথের মানচিত্র, চিন্তার দুয়ারে করাঘাত, আমাদের নির্জীব দেহে সৃজনশীলতার প্রাণ-চাষ।

.

দূর বাংলাদেশ থেকে আপনি ফিলিস্তিনের জন্য কীভাবে ভাবতে পারেন—পাশে দাড়াতে পারেন; কীভাবে এর সব সমস্যাগুলো বুঝতে পারেন এবং ভাবনা-পরবর্তীকালে কীভাবে এর সংকট মোকাবেলায় এগিয়ে যেতে পারেন—এসব নিয়েই মূলত এই বই। বিশেষ করে যারা নির্যাতিত মুসলিম উম্মাহর পরিত্রাণ চায়, কালের হাওয়ায় যারা গুঞ্জন তুলতে চায় সত্যের শৃঙ্খল-মুক্তির, তাদের জন্য অবশ্যপাঠ্য বইটি। সবিশেষ, এদেশে যারা ইসলামি আন্দোলন কিংবা রাজনীতিতে সক্রিয়, যারা গণমানুষের ভাগ্য ফেরানো এবং মুক্তি দেবার কথা বলেন, এই বই তাদের পথ-নির্মাণের কাজে দারুণ একটি সংবিধান। আইডিয়া ক্রিয়েট এবং পথ ও কৌশল নির্মাণে তাদের বিশেষ সহকারীর ভূমিকা পালন করবে বইটি।

.

আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস নিয়ে সবার হৃদয়ের যে বিহ্বলতা—সে বিহ্বলতার নিরিখেই আমাদের জানতে হবে ফিলিস্তিন সমস্যা, সংকট ও সমাধান নিয়ে।

.

একবসায় পড়ে ফেলার মতো বই নয় এটি। একটু পড়তে হয়, ভাবতে হয়, চারপাশে চোখ মেলে তাকাতে হয়। তখন অসংখ্য স্বপ্ন ও অগুনতি সম্ভাবনা আশাবাদী করে তোলে আমাদের। উজ্জীবিত করে, উদ্দীপিত করে কর্মতৎপরতার চেতনায়। শুধুই দুঃখবোধ এক ধরনের বিলাসিতা; মুক্তির জন্য মুসলিম উম্মাহকে এই বিলাসিতা পরিত্যাগ করতে হবে। যার যার জায়গা থেকে, যে যতটুকু পারি, উঠে দাঁড়াতে হবে। আমাদের মুখের প্রতিটি শব্দ, পায়ের প্রতিটি পদক্ষেপ, চোখের প্রতিটি দৃষ্টি—হতে হবে কৌশলী, শানিত, পরিকল্পিত।

.

'ফিলিস্তিনের পাশে থাকুন' বইটি আপনাকে সেই চেতনা দেবে, পথ দেখাবে—উঠে দাঁড়ানোর, ঘুরে দাঁড়ানোর।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ফিলিস্তিনের পাশে থাকুন
ইংরেজি নাম Filisticedar Pase thakun
লেখক ড. রাগিব সারজানি
প্রকাশনী রাহনুমা প্রকাশনী
আইএসবিএন 9789849385493
পৃষ্ঠা সংখ্যা ৫৭৩
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২০
ড. রাগিব সারজানি

লেখক সম্পর্কে

ড. রাগিব সারজানি

Dr. Rageb Sarjani জন্ম: ১৯৬৪ঈ. আল মুহাল্লা কুবরা, মিশর। ড. রাগেব সারজানী মিশরের বিশিষ্ট ইসলামপ্রচারক, ইতিহাসবিদ ও একজন আধুনিক আরবলেখক। পেশায় মূলত তিনি একজন ডাক্তার। তবে ডাক্তারি পেশার পাশাপাশি ইসলামী ইতিহাসের গভীর গবেষণা বর্তমান পৃথিবীতে তাকে একজন বিশিষ্ট ইসলামী ইতিহাসবিদ হিসেবে পরিচিত করেছে। ১৯৮৮ খ্রিস্টাব্দে গ্রাজুয়েশন সম্পন্ন করার পর পবিত্র কুরআনুল করীম হিফজ করেন। ইসলামের প্রতি আস্থা ও ভালোবা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 420

৳ 70040% ছাড়