৩ এপ্রিল ২০২২
শাইখ আব্দুর রাহমান ইবনু সালিহ আল-মাহমুদের জন্ম ১৯৫৩ সালে (১৩৭৩ হিজরী)। হিজাযের ক্বাসীম প্রদেশের অন্তর্গত বুকাইরিয়াহ শহরে। তিনি বানু তামীম গোত্রের অন্তর্ভুক্ত। শিক্ষাগত জীবনে তিনি ইমাম মুহাম্মাদ ইবনু সাউদ বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দীন অনুষদ থেকে মাস্টার্স এবং ডক্টরেট সম্পন্ন করেন। তাঁর গবেষণার ক্ষেত্র ছিল আকীদাহ। পরবর্তীতে তিনি একই বিশ্ববিদ্যালয়ের আকীদাহ বিষয়ক অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। শাইখ আব্দুর রাহমান ইবনু সালিহ আল-মাহমুদের উল্লেখযোগ্য শিক্ষকদের মধ্যে আছেন - শাইখ উসমান আন-নাজরান শাইখ সালিহ আল-সুহাইবানী শাইখ সালিহ আল-ফাওযান শাইখ আব্দুল করিম আল-লাহিম শাইখ সালিহ আন-নাসির শাইখ আব্দুর রাহমান আল-বাররাক বক্ষ্যমাণ বইটি ছাড়াও বেশ কিছু উল্লেখযোগ্য বই তিনি রচনা করেছেন। বর্তমান সাউদি সরকারের বিনোদন সংক্রান্ত মন্ত্রণালয়ের কার্যক্রম এবং নীতিমালার সমালোচনার কারণে ২০১৯ সালে তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি বন্দী আছেন। আল্লাহ তাঁর কল্যাণময় মুক্তি ত্বরান্বিত করুন।