ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন
তাওবা : ফিরে আসার প্রতিজ্ঞা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
কোনো এক পূর্বসূরির লেখায় পড়েছিলাম, ‘মানুষ যদি আল্লাহর রহমতের ব্যাপকতা জানত, তাহলে কখনও আশা হারাতো না।’ আল্লাহর দুটো গুণবাচক নাম হচ্ছে, আত-তাওয়াব, আল-গফফার। অর্থাৎ যিনি বার বার ক্ষমা করেন, বার বার তাওবা কবুল করে। বিখ্যাত এই হাদীসটি হয়ত আমরা অনেকেই জানি, বান্দারা যদি গুনাহ না করত, তাহলে আল্লাহ এমন এক জাতির উত্থান ঘটাতেন, যারা গুনাহ করত এবং ক্ষমা চাইত, ফলে আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন।এর কারণ কি?
কারণ, তিনি ক্ষমা করাকে ভালোবাসেন। দয়া তাঁর স্বভাব। কিন্তু আমরা অনেকেই এই দয়ার অসদ্ব্যবহার করি। দয়ার অজুহাত দেখিয়ে গুনাহ করে বেড়াই অহর্নিশ। কেউ-বা দয়ার কথা একেবারেই বেমালুম থাকি। ফলে আশাহত হয়ে জীবনের মায়া ছেড়ে দিই। হতাশায় মূর্ছা যাই।আল্লাহ বান্দার প্রতি কতটা দয়াশীল? তাওবাকারীদের আল্লাহ কতটা ভালোবাসেন? এসব নিয়েই লেখা ‘তাওবা: ফিরে আসার প্রতিজ্ঞা’। তাওবা কী, কীভাবে, তাওবার নানান ধরন প্রকার নিয়ে সবচেয়ে প্রাচীন বই।
লেখা হয়েছে হাজার বছর আগে। ইমাম ইবনু আবিদ দুনইয়া (রহ.)-এর রচিত এই বইতে আপনি পাবেন তাওবা নিয়ে অজানা অনেক হাদীস। পূর্বসূরিগণ কীভাবে তাওবায় ছাঁচে জীবন গড়তেন, সেসব অনুপ্রেরণামূলক ঘটনা এবং উক্তিমালাও এতে স্থান পেয়েছে।
বইয়ের তথ্য
| নাম | তাওবা : ফিরে আসার প্রতিজ্ঞা |
|---|---|
| ইংরেজি নাম | Tawba: Fire Asar Protigga |
| লেখক | ইমাম ইবনু আবিদ দুনিয়া রাহ., ফখরুল ইসলাম |
| প্রকাশনী | দারুল আরকাম পাবলিকেশন্স |
| বিষয় | ঈমান আক্বিদা ও বিশ্বাস |
| পৃষ্ঠা সংখ্যা | ১০৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২১ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!