ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৭টি পাতা পড়ে দেখুন

আত্মউন্নয়নমূলক বই

কে আমি! নিজের মধ্যে ভ্রমণ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳204

৳ 28027% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 76

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ইসলামি সাহিত্য ও সংস্কৃতিকে উপজীব্য করে লেখক সিরাত ও সাহাবিদের মধ্যকার গল্পের মিশ্রণে তুলে এনেছেন মনস্তাত্ত্বিক গোলকধাঁধার বিভিন্ন সমাধান। আপনসত্তার সাথে আচরণের সমৃদ্ধি ও মানসিক ভারসাম্য তৈরি করতে সহায়তা করে এমন রসদে ভরপুর বইটির প্রতিটি লাইন।

বইটির চরণে চরণে লেখক মানব ব্যক্তিত্বের নানান স্তর, মাত্রা ও মেজাজ নিয়ে গল্পের ছলে আলাপ করেছেন। মসৃণ ও সহজ ভাষায় ডুবসাঁতার দেওয়া হয়েছে অবচেতন মন ও আত্মার অসংগতির খরস্রোতা মোহনায়।

বইটিতে লেখকের কৃতিত্ব হলো, তিনি কেবল সমস্যার কথা উল্লেখ করে সন্তুষ্ট হননি, বরং সমাধান ও উপকারী পাথেয়ের পসরা মেলে ধরেছেন। যার মধ্য দিয়ে প্রিয় পাঠক লেখকের হাত ধরে একই উপত্যকায় হাঁটতে হাঁটতে আলাপচারিতায় জানবেন আত্ম-উন্নয়নের গোপন রহস্যগুলো।

মোটকথা, একজন ‘আমি’-কে ঘিরে আবর্তিত হওয়া জীবনে পিতামাতা, সন্তান, জীবনসঙ্গী, সহকর্মী, বন্ধু, প্রতিবেশী কিংবা সমাজের দূরের কাছের মানুষগুলোর আয়নায় নিজেকে নতুন করে আবিষ্কারের এক রোমাঞ্চকর অভিসার এর গ্রন্থিত রূপই—‘কে আমি! নিজের মধ্যে ভ্রমণ’।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কে আমি! নিজের মধ্যে ভ্রমণ
ইংরেজি নাম Ke Ami! Nijer Moddhe Vromon
লেখক ড. সালমান আল আওদা
প্রকাশনী মুহাম্মদ পাবলিকেশন
বিষয় আত্মউন্নয়নমূলক বই
পৃষ্ঠা সংখ্যা ১৭৬
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২১
ড. সালমান আল আওদা

লেখক সম্পর্কে

ড. সালমান আল আওদা

সালমান বিন ফাহদ বিন আব্দুল্লাহ আল আওদা (জন্ম: ১৪ ডিসেম্বর ১৯৫৬) আবু মু'আদ নামে পরিচিত। তিনি একজন সৌদি আলেম এবং মুসলিম স্কলার। তিনি ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স’ এর একজন সদস্য এবং ইসলাম টুডে ওয়েবসাইটের আরবি সংস্করণের পরিচালক। বেশ কয়েকটি টেলিভিশন অনুষ্ঠান এবং পত্রিকায় কলামলেখক হিসেবেও কাজ করেন। সৌদি আরবের আল-কাসিমের বুরাইদা শহরের নিকটবর্তী আল-বাসর শহরে জন্মগ্রহণ করেছেন। তিনি তার শৈশব...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 204

৳ 28027% ছাড়