ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২৩টি পাতা পড়ে দেখুন

বিবিধ ইসলামী বই

জন্ম-মৃত্যুর সিগনেচার

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳161

৳ 22027% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 59

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

স্বতঃস্ফূর্ত ভাবনা ও সতেজ অভিব্যক্তিতে টইটম্বুর একটি চিত্তের জাগর উদ্ভাসন ‘জন্ম-মৃত্যুর সিগনেচার।’ সত্য যেখানে ধ্রুব। ন্যায় যেখানে অন্বিষ্ট। প্রেম যেখানে প্রপূর্ণ। বিশ্বাস যেখানে প্রোথিত। প্রশ্নশীল আত্মার শান্ত শামিয়ানাটি যেখানে মুক্ত উদ্বেল ও অবারিত এবং ঐকান্তিক অভিজ্ঞানে উন্মোচিত।

.

এই গ্রন্থের উচ্চারিত প্রতিটি ধ্বনি আপনাকে নিয়ে যাবে পুনর্বার স্বয়ং আপনার কাছেই। যে আপনি সত্যি ঘুমিয়ে আছেন অথবা জেগে থেকেও আরো বিস্ময়কর আলস্যের সুষুপ্তিতে খেইহীন দিগ্সন্ধানী অথচ স্বপ্নশীল উত্তাল উন্মাতাল; তাই এই বই আপনার জন্য একটি অভাবিতপূর্ব জীয়নকাঠি। প্রিয় পাঠক, আপনি জ্বলে উঠবেন এবং আপনাকে জ্বলে উঠতেই হবে এর মর্মবাণীর সৌম্যস্পর্শে।

.

এ বই আপনার মর্মলোকের শেকড়ে পানি সিঞ্চন করে। যার সুফল পেতে থাকবে জীবনভাবনার প্রতিটি ডাল-পালা। ফলে এ বইকে কোনো এক বিষয়ের গ্রন্থ হিসেবে চিহ্নিত করা যায় না। কারণ জন্ম-মৃত্যুর মাঝখানে আমাদের বোধ ও বুদ্ধি এবং হৃদয় ও মনকে সে আলোকিত করার প্রদীপ জ্বালায়। কেননা, এ বইয়ের প্রতিটি পঙক্তি একেকটি উজ্জ্বল প্রদীপ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম জন্ম-মৃত্যুর সিগনেচার
ইংরেজি নাম Jonmo Mrittur Signiture
লেখক মুসা আল হাফিজ
প্রকাশনী মুহাম্মদ পাবলিকেশন
বিষয় বিবিধ ইসলামী বই
আইএসবিএন 9789849570714
পৃষ্ঠা সংখ্যা ১২৮
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২২
মুসা আল হাফিজ

লেখক সম্পর্কে

মুসা আল হাফিজ

মুসা আল হাফিজ কবি, গবেষক ও আলেম মুসা আল হাফিজ। ১৯৮৪ সালের ৫ অক্টোবর সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের মাখর-গাঁও গ্রামে তাঁর জন্ম। ১৯৯৫ সালে, ১১ বছর বয়সে কুরআন মজিদের হিফজ সম্পন্ন করেন। ২০০৭ সালে কৃতীত্বের সাথে তাকমিল ফিল হাদীস (মাস্টার্স সমমান) সম্পন্ন করেন। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ তরুণ আলেম প্রতিভা-২০০৮ এ সম্মানীত হন। ২০০৯ সালে কর্মজীবনের শুরু ঐতিহ্যবাহী বিশ্বনাথ জামেয়া মাদানিয়ায় শিক্ষক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 161

৳ 22027% ছাড়