ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৭টি পাতা পড়ে দেখুন

আত্মউন্নয়নমূলক বই

খোলো হৃদয়ের দুয়ার

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳219

৳ 30027% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 81

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

জীবনের ব্যতিব্যস্ততার ফাঁকে নিজের দিকে তাকানোর ফুরসত কই? নিজের হৃদয়ের চেহারাটা দেখার কথা তো বলাই বাহুল্য। কখনো আপন মনের দিকে তাকাতে আমাদের ভয়ই হয়, কখনো কিঞ্চিত তাকিয়েই আঁতকে উঠি। পরিচর্যার অভাবে সেখানে থোকা থোকা বিষবাষ্প! অথচ কত পরিপাটি করে রাখার কথা ছিল আপন হৃদয়কে!

নরসুন্দরেরা একেবারে জটবাঁধা চুলকেও আনকোরা করে দিতে পারে, ওই কারিগরি যে ওদের জানা! দক্ষ মালির হাতে জঙ্গলও পরিণত হয় অনিন্দ্যসুন্দর পুস্পকাননে! প্রতিটি বিষয়ের জন্য আছে নির্ধারিত শিল্পী। প্রতিটি বস্তুর জন্যে থাকে নির্দিষ্ট পরিচর্যাকারী। ড. সালমান আল-আওদাহ তেমনই এক হৃদয়পটের শিল্পী, যার দক্ষতা যুবপ্রজন্মের হৃদয়কে সাজিয়ে দেওয়া-ই মূল লক্ষ্য।

বহুমাত্রিক বইটি আপনারই আপন জায়গা থেকে আপনাকে উন্মোচন করে দেখাবে। পাশে বসা লোকটির চোখে আপনি কেমন? আপনার অজান্তেই-বা আপনি কেমন? হৃদয়ের গুমটবাঁধা একেকটি পর্দার উন্মোচন হবে আপনার নিজ হাতে।

আপনার রাগ, অভিপ্রায়, বিবেচনাবোধ ইত্যাদি সরিয়ে নিলে আপনাকে কেমন দেখাবে? হৃদয়ের একেকটি ইট-বুনন সরিয়ে বা জুতমতো বসিয়ে দিলে কেমন হয়ে উঠবেন আপনি? সেই পাজলের হিসেব নিয়েই বইটি।

লেখক তার নিজের জীবনের প্রতিটি প্রান্ত থেকে আমাদেরকে নিজাত্মা দেখিয়েছেন। খাপে খাপে মিলিয়ে দেখিয়েছেন হৃদয় সাজানোর উপকরণগুলো। খুলে দিয়েছেন আমাদের হৃদয়ের বদ্ধ দুয়ার।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম খোলো হৃদয়ের দুয়ার
ইংরেজি নাম Khola Hridoyer Duar
লেখক ড. সালমান আল আওদা, আহমাদুল্লাহ আল জামি
প্রকাশনী মুহাম্মদ পাবলিকেশন
বিষয় আত্মউন্নয়নমূলক বই
পৃষ্ঠা সংখ্যা ১৯২
ভাষা bangla
বাঁধাই paperback
প্রথম প্রকাশ ২০২১
পৃষ্ঠা সংখ্যা192
ভাষাbangla
বান্ডিংpaperback
ড. সালমান আল আওদা

লেখক সম্পর্কে

ড. সালমান আল আওদা

সালমান বিন ফাহদ বিন আব্দুল্লাহ আল আওদা (জন্ম: ১৪ ডিসেম্বর ১৯৫৬) আবু মু'আদ নামে পরিচিত। তিনি একজন সৌদি আলেম এবং মুসলিম স্কলার। তিনি ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স’ এর একজন সদস্য এবং ইসলাম টুডে ওয়েবসাইটের আরবি সংস্করণের পরিচালক। বেশ কয়েকটি টেলিভিশন অনুষ্ঠান এবং পত্রিকায় কলামলেখক হিসেবেও কাজ করেন। সৌদি আরবের আল-কাসিমের বুরাইদা শহরের নিকটবর্তী আল-বাসর শহরে জন্মগ্রহণ করেছেন। তিনি তার শৈশব...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 219

৳ 30027% ছাড়