আল হাদিস

সহীহ বুখারী শরীফ (১-১০)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳3500

৳ 3,8549% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 354

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বুখারী শরীফ নামে খ্যাত হাদীসগ্রন্থটির মূল নাম হচ্ছে - আল-জামেউল মুসনাদুস সহীহ আল-মুখতাসার মিন সুনানে রাসূলিল্লাহে সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ওয়া আইয়্যামিহি । হিজরী তৃতীয় শতাব্দীর মাঝামাঝি সময়ে এই হাদীসগ্রন্থটি যিনি সংকলন করেছেন, তাঁর নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-বুখারী । মুসলিম পন্ডিতগণ বলেছেন, পবিত্র কুরআনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে এই বুখারী শরীফ । কাজাকিস্তানের বুখারা অঞ্চলে জন্মলাভ এই ইমাম সত্যিই অতুলনীয় । তিনি সহীহ হাদীস সংরক্ষণের গুরুত্ব অনুধাবন করে বহু দুর্গম পথ পাড়ি দিয়ে অমানুষিক কষ্ট স্বীকার করে সনদসহ প্রায় ৬(ছয়) লক্ষ হাদীস চয়ন করে এই জামে সহীহ সংকলনটি চূড়ান্ত করেন । তাঁর বিস্ময়কর স্মরণশক্তি, অগাধ পাণ্ডিত্য ও সুগভীর আন্তরিকতা থাকার কারণে তিনি এই অসাধারণ কাজটি সম্পন্ন করতে পেরেছেন ।

মুসলিম বিশ্বের এমন কোন জ্ঞান-গবেষনার দিক নেই যেখানে এই গ্রন্থটির ব্যবহার নেই । পৃথিবীর প্রায় দেড়শ জীবন্ত ভাষায় এই গ্রন্থটি অনূদিত হয়েছে । মুসলিম জাহানের অন্যা্ন্য দেশের মতো বাংলাদেশেও ইসলামী পাঠ্যক্রমে এটি অন্তর্ভূক্ত । দেশের কামিল পর্যায়ের মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সমূহের সংশ্লিষ্ট বিভাগে এই গ্রন্থটি পাঠ্যতালিকাভূক্ত । তবে এই গ্রন্থটির বাংলা অনুবাদ হয়েছে বেশ বিলম্বে । এ ধরনের প্রামাণ্য গ্রন্থের অনুবাদ যথাযথ ও সঠিক হওয়া আবশ্যক । এ প্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কিছুসংখ্যক যোগ্য অনুবাদক দ্বারা এর বাংলা অনুবাদের কাজ সম্পন্ন করে একটি উচ্চ পর্যাযের সম্পাদনা পরিষদ কর্তৃক যথারীতি সম্পাদনা করে প্রকাশের উদ্যোগ গ্রহন করে । ১৯৮৯ সালে গ্রন্থটির প্রথম থন্ড প্রকাশিত হবার পর পাঠকমহলে বিপুল সাড়া পড়ে যায় এবং অল্পকালের মধ্যেই ফুরিয়ে যায় । মহান আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ (সা) এর ‍সুন্নাহ অনুসরন করে চলার তৌফিক দান করুন ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সহীহ বুখারী শরীফ (১-১০)
ইংরেজি নাম Sohih bukhari shorif (1-10)
লেখক ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বোখারী (র)
প্রকাশনী ইসলামিক ফাউন্ডেশন
বিষয় আল হাদিস
পৃষ্ঠা সংখ্যা ৪৩৩৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ১৯৮৯
ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বোখারী (র)

লেখক সম্পর্কে

ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বোখারী (র)

মুহাদ্দিস শব্দের আভিধানিক অর্থ হাদিসবেত্তা। বলা হয়ে থাকে সকল মুহাদ্দিসের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন মুহাম্মদ বিন ইসমাইল বিন ইবরাহীম বিন মুগীরাহ বিন বারদিযবাহ। ১৯৪ হিজরী, ১৩ই শাওয়াল শুক্রবার খোরসানের বোখারাতে জন্মগ্রহণ করেন তিনি। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বোখারী (র) এর বই সমূহ এর জন্যই তিনি স্মরণীয় হয়ে রয়েছেন। মুসলিম জগতে ইমাম বোখারী নামে অধিক পরিচিত তিনি। তাঁর পিতা ইসমাইল ইবনে ইব্রাহিম মুসলিম জগতের...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 3,500

৳ 3,8549% ছাড়