ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন

ইসলামী বিধি বিধান ও মাসয়ালা-মাসায়েল

সংক্ষিপ্ত বেহেশতী জেওর

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳270

৳ 50046% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 230

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ভারতীয় উপমহাদেশের মুসলিম সমাজে বেহেশতী জেওর কিতাবটিকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। এই ভূখণ্ডে এর গ্রহণযোগ্যতা ও সমাদর প্রশ্নাতীত। উলামায়ে কেরাম বলে থাকেন, ‘ফাযায়েলে ইলম শেখার জন্য যেমন রয়েছে শাইখুল হাদীস যাকারিয়া (রহ.)-এর ফাযায়েলে আমল, মাসায়েলে ইলম শেখার জন্য রয়েছে হাকীমুল উম্মত থানবী (রহ.)-এর বেহেশতী জেওর।’

একজন মুসলমান, সে নারী হোক বা পুরুষ, তার সমগ্র জীবনে দীন ইসলামকে পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করার জন্য যত বিষয়ের জ্ঞানার্জন করা আবশ্যক, তার সবই হাকীমুল উম্মত এই কিতাবে সন্নিবেশিত করেছেন।

এমনকি অনাবশ্যকীয় তবে উপকারী কিছু বিষয়েরও সমাহার ঘটিয়েছেন তিনি এতে। দশখণ্ডে সমাপ্ত বেহেশতী জেওর কিতাবটির শুধু ‘দীনিয়াত’ তথা ঈমান-আকীদা, নামায-রোযা, যাকাত-উশর,

অযু-গোসল-তায়াম্মুম, হজ-উমরা, আযান-ইকামত, ব্যবসা-বাণিজ্য, কুরবানী-আকীকা, বিবাহ-তালাক, মাসায়েলে মাইয়েত, মান্নত-কাফফারা, দান-সদকা ইত্যাদি আবশ্যক বিষয়াবলীকে এক মলাটে গ্রন্থিত করা হয়েছে সংক্ষিপ্ত বেহেশতী জেওর শীর্ষক এই অনুবাদগ্রন্থে। সহজবোধ্য, সাবলীল ভাষা এবং সরল বিন্যাসে বিন্যস্ত এই অনুবাদগ্রন্থে কাঙ্ক্ষিত যে কোনো বিষয়ই সহজলভ্য।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সংক্ষিপ্ত বেহেশতী জেওর
ইংরেজি নাম Songkhipto Behesti Jeor
লেখক হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ., মাওলানা খন্দকার মুশতাক আহমদ শরীয়তপুরী
প্রকাশনী আনোয়ার লাইব্রেরী
বিষয় ইসলামী বিধি বিধান ও মাসয়ালা-মাসায়েল
পৃষ্ঠা সংখ্যা ৩৬০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.

লেখক সম্পর্কে

হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.

​ আশরাফ আলী থানভী (জন্ম: আগস্ট ১৯, ১৮৬৩ - মৃত্যু: জুলাই ৪, ১৯৪৫) (উর্দু: اشرف علی تھانوی) ছিলেন একজন দেওবন্দী আলেম, সমাজ সংস্কারক, ইসলামি গবেষক এবং পুরোধা ব্যক্তিত্ব। তিনি ভারতের থানাভবনের নিবাসী হওয়ার কারণে তাঁর নামের শেষে "থানভী" যোগ করা হয়। ভারত উপমহাদেশ এবং এর বাইরেরও হাজার হাজার মানুষ তাঁর কাছ থেকে আত্মশুদ্ধি এবং তাসাওউফের শিক্ষা গ্রহণ করার কারণে তিনি "হাকীমুল উম্মত" (উম্মাহর আত্মিক চিকি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 270

৳ 50046% ছাড়