ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন
বিশ্বায়নের যুগে ইসলাম উম্মাহ এবং সভ্যতা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
মুসলিম উম্মাহ, ইসলামী ইহইয়া আন্দোলনসমূহ আমাদেরকে ভবিষ্যতে নিয়ে যাওয়ার জন্য চারটি পরিভাষাকে ব্যবহার করে। আমি মনে করি, এই চারটি পরিভাষাকে পূর্ণ করা প্রয়োজন। এই পরিভাষাগুলো হলো, তাজদীদ, ইহইয়া, ইসলাহ এবং ইনশা। এই চারটি পরিভাষার কোনোটিই ইসলামের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। ইসলাম তো কখনো পুরাতনই হবে না যে তাকে নবায়ন/তাজদীদ করতে হবে, মৃত্যুবরণই তো করবে না যে তাকে ইহইয়া/পুনরুজ্জীবিত করতে হবে, ইসলাম তো কখনো বিনষ্টই হবে না যে তাকে ইসলাহ/সংশোধন করতে হবে, ইসলাম তো কখনো ভেঙেই পড়বে না যে তাকে ইনশা/বিনির্মাণ করতে হবে? তবে এই চারটি পরিভাষাকে “চিন্তার ক্ষেত্রে তাজদীদ, জ্ঞানের ক্ষেত্রে ইহইয়া, মেথডের ক্ষেত্রে ইসলাহ এবং আখলাকের ক্ষেত্রে ইনশা” এইভাবে পুনর্বিন্যাস করতে হবে। চিন্তার ক্ষেত্রে তাজদীদ, আমাদের চিন্তাকে নবায়ন করতে হবে। জ্ঞানের ক্ষেত্রে ইহইয়া, আমাদের জ্ঞানকে নতুন করে পুনর্জাগরিত করতে হবে। উলূমুল আকলিয়া (আকলগত জ্ঞান) এর সাথে উলূমুল নাকলিয়া (ওহীর জ্ঞান) এর মধ্যে সমন্বয় সাধন করতে হবে। মেথডের ক্ষেত্রে ইসলাহ, আমাদের পদ্ধতি ও উসূলকে পুনর্বিবেচনা করতে হবে। কোরআন ও সুন্নত বুঝার উসূল, কোরআনের ও মানুষের মধ্যকার সম্পর্ককে, দ্বীন ও জীবনের মধ্যকার সম্পর্ককে সংশোধন করতে হবে। আখলাকের ক্ষেত্রে ইনশা, আমাদের আখলাককে নতুন করে বিনির্মাণ করতে হবে। ইসলামী শরীয়তকে বুঝার জন্য আখলাক অনেক গুরুত্বপূর্ণ। আখলাক শুধু একটি ওসিলা কিংবা মাধ্যম নয়, আখলাক হলো উদ্দেশ্য। আখলাক একইসাথে “ইসলামের আহকামসমূহের আকল এবং আখলাক ও আকলের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক রয়েছে।”
বইয়ের তথ্য
| নাম | বিশ্বায়নের যুগে ইসলাম উম্মাহ এবং সভ্যতা |
|---|---|
| ইংরেজি নাম | Bisshoyner Juge Islam Ummah Ebong Shovvota |
| লেখক | প্রফেসর ড. মেহমেদ গরমেজ, বুরহান উদ্দিন |
| প্রকাশনী | মক্তব প্রকাশন |
| বিষয় | ইসলাম ও সমকালীন বিশ্ব |
| আইএসবিএন | 9789849495123 |
| পৃষ্ঠা সংখ্যা | ১২০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২০ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
