ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৪টি পাতা পড়ে দেখুন

আল কুরআনের তরজমা ও তাফসীর

পূর্ণাঙ্গ তাফসীরে উছমানী (১-৪)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳3000

৳ 5,00040% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 2000

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

তাফসীরে উছমানীর উপর লেখা হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব দা. বা.-এর ভূমিকার চুম্বকাংশ :

১. তাফসীরে উছমানীকে আমরা তালেবে ইলমীর যমানায় ‘ফাওয়ায়েদে উছমানী’ বলতাম।

২. আমরা আসাতেযায়ে কেরামকে দেখেছি যে, তাঁরা এই তাফসীর গুরুত্বের সাথে মুতালা করতেন।

৩. বান্দা ছোটকাল থেকে এই তাফসীরের প্রতি অনুরক্ত ছিলাম। আর সেই অনুরাগ ক্রমশ বৃদ্ধি পেয়েছে।

# মাওলানা ইউসুফ বিন্নুরী রহ. তার কিতাব ইয়াতীমাতুল বয়ানে লিখেছেন, যার মর্ম-

১. কেউ যদি উর্দূ ভাষায় স্বল্প সময়ে কুরআন মাজীদ বুঝতে চায়, তাহলে তার উচিত আমাদের মাশায়েখদের শায়েখ আরেফ বিল্লাহ হযরত মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী রহ. এবং আমাদের শায়খ মুহাক্কিকুল আসর হযরত মাওলানা শাব্বীর আহমদ উছমানী (আল্লাহ তাঁকে দীর্ঘ হায়াত দান করুন) কর্তৃক রচিত তাফসীরী ফাওয়ায়েদ মুতালা করা।

২. কুরআন মাজীদের অর্থ ও মর্ম উদঘাটনে এই তাফসীর অত্যন্ত উপকারী।

৩. এর ভাষার মানও অত্যন্ত উঁচু।

৪. সুসংক্ষিপ্ত শব্দ-বাক্যে বিপুল পরিমাণ মর্ম এতে সন্নিবেশিত করে দেওয়া হয়েছে।

৫. কখনো দেখা যায়, বিশাল বিশাল গ্রন্থ পড়ে এবং বিপুল পরিমাণ ঘাটাঘাটি করেও যে বিষয়টি স্পষ্ট হচ্ছে না, এই তাফসীরে ছোট্ট একটি বাক্যে কিংবা সামান্য একটি ইঙ্গিতে তা স্পষ্ট হয়ে যাচ্ছে।

৬. তালেবে ইলমগণ তো বটেই, বড় ও বিশেষ লোকদেরও এই তাফসীর না খুলে থাকার উপায় নেই।

৭. কারণ, যত আরবী তাফসীর আমাদের সামনে ছেপে এসেছে তার কোনোটাই এই তাফসীরের সমান বা বরাবর কিংবা বিকল্প কিছুই হতে পারে না।

৮. আমি বলব না যে, এই তাফসীর আমাদেরকে অন্য সকল তাফসীর থেকে অমুখাপেক্ষী করে দিয়েছে। বরং আমি বলব, যেমনিভাবে এই তাফসীর অন্যান্য তাফসীর গ্রন্থ থেকে অমুখাপেক্ষী নয় তেমনি অন্যান্য তাফসীরগ্রন্থও এই তাফসীর থেকে অমুখাপেক্ষী নয়।

# শাইখুল মাশায়েখ হযরত মাওলানা নূর হুসাইন কাসেমী ছাহেব রহ. ইহতিমামের সঙ্গে এই তাফসীর মুতালা করার প্রতি তাকিদ করতেন এবং বলতেন, এই তাফসীর এত মুতালা করো যে, যদি পুরোটা হিফয নাও হয় তবু অন্তত এর অধিকাংশ বাক্য যেন আত্মস্থ হয়ে যায় এবং যবানে জারি হয়ে যায়।

# রাহবারে উম্মত হযরত মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. লিখেছেন,

১. “যখন দারুল উলূম নদওয়াতুল উলামায় তরজমায়ে কুরআন এবং তাফসীরের খেদমত অর্পিত হয়, তখন হযরত মাওলানা শাব্বীর আহমদ উছমানী রহ. এর তাফসীরের কদর বুঝে আসে।

২. এতে তিনি মুফাসসিরগণের বক্তব্যসমূহের সারাংশ এবং তাঁদের তাহকীক ও গবেষণার সেই অংশ উল্লেখ করে দিয়েছেন, যা বর্তমান যুগের সুস্থ ও পরিচ্ছন্ন মানসিকতার লোক অনায়াসে গ্রহণ করে নিতে পারে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম পূর্ণাঙ্গ তাফসীরে উছমানী (১-৪)
ইংরেজি নাম purring tafsire usmani
লেখক মাওলানা মাহমুদুল হাসান, শাব্বির আহমাদ উছমানী, মাওলানা গিয়াসুদ্দীন আহমদ
প্রকাশনী থানভী লাইব্রেরী
বিষয় আল কুরআনের তরজমা ও তাফসীর
পৃষ্ঠা সংখ্যা ৩০০০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
মাওলানা মাহমুদুল হাসান

লেখক সম্পর্কে

মাওলানা মাহমুদুল হাসান

১৯৫০ সালের ৫ জুলাই ময়মনসিংহ সদরের চরখরিচা গ্রামে মাওলানা মাহমুদের জন্ম। বাবা গালীব উদ্দীন আহমাদ মা ফাতিমা রমজানী। ময়মনসিংহের বালিয়া মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া মোমেনশাহী, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ ও ঢাকার লালবাগ মাদ্রাসায় পড়াশোনা শেষে পকিস্তানের বিন্নুরি টাউন থেকে শিক্ষার সর্বোচ্চ শ্রেণি দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপন করেন। বিন্নুরি টাউন থেকেই তিনি ফিকাহ, হাদিস ও তাফসিরের ওপর বিশেষ ডিগ্রি লাভ করেন।...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 3,000

৳ 5,00040% ছাড়