ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৩১টি পাতা পড়ে দেখুন
মুআবিয়া ইবনু আবি সুফিয়ান রা.
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
খিলাফতের রাশিদার পরে খলিফা হন আমিরুল মুমিনিন মুআবিয়া ইবনু আবি সুফিয়ান রা.। তিনি কাতিবে ওহি, নবিজির শ্যালক ও উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা। একপর্যায়ে তাঁর সঙ্গে রাজনৈতিক দ্বন্ধ দেখা দেয় নবিজির নাতি হাসান ইবনু আলি রা.-এর। কিন্তু রাসুল সা.-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী হাসান মুআবিয়ার সঙ্গে শান্তিচুক্তি করেন। এতে উম্মাহ বিরাট এক বিপদ থেকে মুক্তি পায়। আর মুআবিয়া হন মুসলিমবিশ্বের একক খলিফা।
মুআবিয়া রা. তাঁর জীবদ্দশায়ই ছেলে ইয়াজিদকে খলিফা মনোনীত করেন। মুআবিআর ইনতিকালের পর ইয়াজিদ খলিফার পদ টিকিয়ে রাখতে এবং সবার বায়আত নিশ্চিত করতে বিতর্কিত নানা কর্মকাণ্ডের জন্ম দেন। এর মধ্যে উল্লেখযোগ্য ও ইসলামের ইতিহাসের সবচেয়ে বেধনাবিধুর ঘটনা হচ্ছে কারাবালার ঘটনা। সেখানে হুসাইন রা.-সহ তাঁর পরিবার তথা আহলে বায়তের সদস্যদের অত্যন্ত নির্মমভাবে শহিদ করে ইয়াজিদের সেনাপতি ইবনু জিয়াদের বাহিনী।
এ তিনটি বইয়ে মুআবিয়া রা., হাসান ও হুসাইন রা.-এর পুরো জীবনী আলোচনা করা হয়েছে। রাষ্ট্রপরিচালনা, তাঁদের মধ্যে সংঘাত ইত্যাদির বিস্তারিত আলোচনা স্থান পেয়েছে। কারবালার প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে। কারবালা নিয়ে মুখরোচক নানা কাহিনিরও আলোচনা করা হয়েছে। শিয়াদের বাড়াবাড়ি আর কুসংস্কার সম্পর্কেও উম্মাহকে সচেতন করা হয়েছে।
এ তিন মহান সাহাবিকে নিয়ে আমাদের জানাশোনা খুবই কম। যতটুকু জানি, তা-ও কতটা বিশুদ্ধ সূত্রে, তা এক বিরাট প্রশ্ন। ড. আলি মুহাম্মাদ সাল্লাবি রচিত গ্রন্থগুলো পড়লে আপনি তাঁদের সম্পর্কে সত্য-সুন্দর ধারণা পাবেন। পাতায় পাতায় পাবেন তাঁদের ওপর আরোপিত মিথ্যা সব অপবাদের উপযুক্ত জবাব। দূর হবে তাঁদের ব্যাপারে শোনা সংশয়জাগানিয়া সব মিথ্যা। তাই আসুন, তাঁদের সম্পর্কে বিশুদ্ধে সূত্রে বর্ণিত ইতিহাস জানি, তা থেকে শিক্ষা গ্রহণ করি। তাঁদের জীবনী উম্মাহর জন্য জীবন্ত শিক্ষা।
কারবালা প্যাকেজের তিনটি বই অতিরিক্ত ৫%-সহ ৩০% ছাড়ে পাচ্ছেন মাত্র ১,১৬০ টাকায়। অগ্রিম পেমেন্টে ফ্রি ডেলিভারি পাবেন। ক্যাশ অন ডেলিভারি সুবিধাও আছে। প্রয়োজনে আমাদের ইনবক্সে আপনার নাম, ঠিকানা আর মোবাইল নম্বর দিয়ে মেসেজ করুন।
বইয়ের তথ্য
| নাম | মুআবিয়া ইবনু আবি সুফিয়ান রা. |
|---|---|
| ইংরেজি নাম | muabia ibne abi sufian |
| লেখক | ড. আলী মুহাম্মদ সাল্লাবি, আবদুর রশীদ তারাপাশী |
| প্রকাশনী | কালান্তর প্রকাশনী |
| বিষয় | ইসলামী ইতিহাস ও ঐতিহ্য |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২১ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
