ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন

পারিবারিক জীবনবিধান

পারিবারিক কলহ ও প্রতিকার

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳118

৳ 16026% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 42

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আলাদা প্রকৃতির, ভিন্ন চিন্তার দুজন মানুষ যখন একই ছাদের নিচে একই কামরায় সহাবস্থান করে তখন মনোমালিন্য, কলহ-বিবাদ হওয়া অতি স্বাভাবিক। পৃথিবীজুড়ে প্রাগৈতিহাসিক কাল থেকে এসব বিষয় তিক্ত সত্যি, অতি সাধারণ অনাকাঙ্ক্ষিত দুর্যোগ। অথচ এই অতি সাধারণ অনুষঙ্গই কখনো কখনো ডেকে আনে অস্বাভাবিক পরিণতি। সামান্য মান-অভিমান বা মন-কষাকষি থেকে শুরু হওয়া বিবাদ একসময় হয়ে ওঠে দুটো জীবনের অনিশ্চিত গন্তব্যের কারণ।

আবার পরিবারের সীমিত গণ্ডির জীবনযাপনে আমাদের মুখোমুখি হতে হয় বাবা-মা, ভাই-বোন, ছেলে-মেয়েসহ বিভিন্ন শ্রেণির আলাদা চিন্তাচেতনার মানুষের। অন্তর্দ্বন্দ্ব, কলহ-বিবাদ তাদের সঙ্গেও হয়।ঃ

পূর্ণাঙ্গ ধর্ম হিসেবে মানবজীবনের খুঁটিনাটি সকল সমস্যার সমাধান রয়েছে ইসলামে। পারিবারিক এসব সমস্যা ও সংকটের সর্বোত্তম ব্যবস্থাপত্র সাড়ে চোদ্দশ বছর আগেই ইসলাম মানবজীবনের সামনে প্রস্তাব করেছে। নবিজীবন ও সাহাবিজীবনকে উপলক্ষ করে সেসব সমাধান বিবৃত হয়েছে সহজ ও সরল বয়ানে। চলতি পথে যদি কখনো মনোমালিন্য হয়, যদি কখনো খেই হারায় মেজাজ; কিংবা যদি নেহাত অপছন্দনীয় কাজের মুখোমুখি হতে হয়—কী করণীয় তখন —কুরআন ও সুন্নাহর আলোকে সে কথাগুলোই উঠে এসেছে বক্ষ্যমাণ গ্রন্থটিতে। একজন দরদি মানুষের, একজন চিন্তক ব্যক্তির, সর্বোপরি চলমান পৃথিবীর দুরবস্থা ও সংকট সম্পর্কে সচেতন ও ব্যথিতপ্রাণ একজন প্রাজ্ঞ আলিম শায়খুল ইসলাম বিচারপতি আল্লামা মুফতি মুহাম্মাদ তাকি উসমানির প্রেমময় শব্দবন্ধে উঠে এসেছে পারিবারিক জীবনকে শান্তিময় করা ও দুনিয়া-আখিরাতে সফল হওয়ার অনিন্দ্য-সুন্দর ইসলামি সমাধান। জীবনের এই দুর্বিনীত ঝঞ্ঝায় নাকাল পাঠক বইটি সমাপ্ত করার পর উপলব্ধি করবেন—‘এই বিষয়ে এরচেয়ে ভালো বই আর হয় না’।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম পারিবারিক কলহ ও প্রতিকার
ইংরেজি নাম paribarik koloho o protikar
লেখক শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী, মাওলানা আতাউল হক জালালাবাদী
প্রকাশনী কালান্তর প্রকাশনী
বিষয় পারিবারিক জীবনবিধান
পৃষ্ঠা সংখ্যা ১০৪
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৯
শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী

লেখক সম্পর্কে

শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী

বিচারপতি মাওলানা মুফতী মুহাম্মাদ তাকী উসমানী (জন্ম: ১৯৪৩) পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি হাদীস,ইসলামী ফিকহ,তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ। তিনি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম। তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন। তিনি ইসলামী ফিকহ্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 118

৳ 16026% ছাড়