ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৯টি পাতা পড়ে দেখুন

মুসলিম মনীষী ও ওলী-আউলিয়া

সাহাবীদের সাহর্চযে আলোকিত তাবেয়ীদের জীবনী

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳420

৳ 70040% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 280

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সান্নিধ্যে সাহাবায়ে কেরাম যেমন এক অতুলনীয় জীবন গড়ে তোলার সৌভাগ্য অর্জন করেছিলেন, তেমনি তাদের সান্নিধ্যে থেকেও একদল মানুষ নিজেদের জীবনকেও অভূতপূর্বভাবে কুরআন ও সুন্নাহর আলোকে রাঙিয়েছিলেন―তারাই ছিলেন তাবয়েী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং সাহাবায়ে কেরামের পরে তাবেয়ীদের সর্বোত্তম মানুষ বলেছেন। মূলত তাদের জীবন যেমন বিস্ময়কর, তেমনি পরবর্তী প্রজন্মের জন্যও অনুপম দৃষ্টান্ত, এক অনুসরণীয় আলোকবর্তিকা।

সঙ্গতকারণেই মুসলিম হিসেবে আমরা যদি দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে চাই, তাহলে কুরআন-সুন্নাহর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগের পরবর্তী প্রজন্ম তাবেয়ীদের জীবনীও অধ্যয়ন করা প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে না দেখে তারা যেভাবে সুন্নাতের অনুসরণ-অনুকরণে নিজেদের পরিশুদ্ধ করেছিলেন, আমাদেরও একইভাবে ঈমান-আমলে পরিশুদ্ধতা অর্জন করতে হবে। আর এ লক্ষ্যেই সাত্রিশজন তাবেয়ীর জীবনী দিয়ে গ্রন্থটি সাজানো হয়েছে। এতে তাদের দুনিয়াবিমুখতা, চেষ্টা-সাধনা, ইবাদত-বন্দেগী এবং পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যাবে। আশা করা যায়, সব শ্রেণির পাঠকের জন্যই দ্বীন ও ঈমানের পথে আগে বাড়ার ক্ষেত্রে গ্রন্থটি সহায়ক হয়ে উঠবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সাহাবীদের সাহর্চযে আলোকিত তাবেয়ীদের জীবনী
ইংরেজি নাম Sahabider Sahocorje Alokito Tabeider Jiboni
লেখক কাজী আবুল কালাম সিদ্দীক
প্রকাশনী মাকতাবাতুল ফুরকান
বিষয় মুসলিম মনীষী ও ওলী-আউলিয়া,খুলাফায়ে রাশেদিন ও সাহাবিদের জীবনী
আইএসবিএন 978-984-95997-0-8
পৃষ্ঠা সংখ্যা ৪৮০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
কাজী আবুল কালাম সিদ্দীক

লেখক সম্পর্কে

কাজী আবুল কালাম সিদ্দীক

এ সময়ের প্রতিভাদীপ্ত লেখক ও অনুবাদক। লেখালেখির জগতে পদার্পণ শৈশবকালেই। শিক্ষা ক্ষেত্রে জামিয়া ইসলামিয়া পটিয়ায় দাওরায়ে হাদীস সম্পন্ন করে ২০০২ সালে। জামিয়া ফারুকিয়া করাচি থেকে তিনি তাখাসসুস ফি উলুমিল ফিকহের ডিগ্রি নেন। নাজিরহাট বড় মাদরাসা থেকে সুদীর্ঘ দুই যুগেরও অধিককাল ধরে নিয়মিত প্রকাশিত মাসিক দাওয়াতুল হক পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ‘সুচিন্তা’ ও ‘শিকড়’ও তার সম্পাদিত সাময়িকী...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 420

৳ 70040% ছাড়