ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১০টি পাতা পড়ে দেখুন
ইসলাম সম্পর্কে প্রত্যেক খ্রিস্টানের যা জানা উচিত
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ইসলামের পরিচিতি-বিষয়ক অনেক বই-পুস্তক রচনা করা হয়েছে। তবে একজন খ্রিস্টান যদি এই ধর্ম-বিশ্বাস সম্পর্কে আরও অধিক জানতে চান, তাহলে তাকে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, এ ব্যাপারে খুব বইয়েই আলোকপাত করা হয়ে থাকে। ইহুদী, খ্রিস্টান এবং মুসলিমদের একটি অদৃশ্য বন্ধন যে ইবরাহীম আলাইহিস সালামের সূত্রে গাঁথা রয়েছে, তা অনেকেই এড়িয়ে যান―তাদের সরাসরি কাফের বা অবিশ্বাসী বলে দ্বীনী দাওয়াত থেকেও দূরে থাকেন।
এই বইটিতে খ্রিষ্টবাদ এবং ইসলামী ধর্মতত্ত্বের মৌলিক পার্থক্য ও সাদৃশ্যসমূহ আলোচনা করা হয়েছে। এতে ইসলামের ধর্মীয় বিশ্বাস ও আচার-আচরণের ব্যাখ্য এবং ইসলাম ও মুসলিম সম্পর্কে বহুল জিজ্ঞাসিত কিছু প্রশ্নের জবাব তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, আধুনিক পৃথিবীতে সকল ধর্ম―বিশেষ করে ইসলামকে―এর চরমপন্থী, অজ্ঞ এবং বিজাতীয় সদস্যদের উগ্র কর্মকা-ের ভিত্তিতেই সংজ্ঞায়িত করা হয়ে থাকে। এই সংক্ষিপ্ত ও সহজ বইটিতে ইসলামের মূল ভাবধারা ও সৌন্দর্য বর্ণনা করার চেষ্টা করা হয়েছে। আশা করা যায়, এতে অমুসলিমদের মনে ইসলাম সম্পর্কে যে অহেতুক মিথ্যা-ভয় ও নানা সন্দেহ বেড়ে ওঠে, তা দূরিভূত হবে।
বইয়ের তথ্য
| নাম | ইসলাম সম্পর্কে প্রত্যেক খ্রিস্টানের যা জানা উচিত |
|---|---|
| ইংরেজি নাম | Islam Shomporke Prottek Khristaner Za Jana Ucit |
| লেখক | রুকাইয়া ওয়ারিস মাকসুদ, মুহাম্মাদ আদম আলী |
| প্রকাশনী | মাকতাবাতুল ফুরকান |
| বিষয় | বিবিধ ইসলামী বই,নওমুসলিম ও অমুসলিমদের দাওয়াত |
| আইএসবিএন | 978-984-95227-2-0 |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!