ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৩টি পাতা পড়ে দেখুন

আল হাদিস

সহীহ বুখারী: ফিকহুল হাদিস ও উলূমুল হাদিস

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳204

৳ 34040% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 136

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ইসলামের মূল উৎস এবং পূর্ণাঙ্গ সংবিধান হল আল কুরআনুল কারীম; কিন্ত তা এমন তাত্ত্বিক কিতাব, যা পারঙ্গম করতে ব্যাখ্যা-বিশ্লেষণের প্রয়োজন হয়। রাসুল স. হলেন এর ব্যাখ্যাকার এবং তাঁর কর্মবহুল জীবন হল এই কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ। তাই কুরআনের পরে ইসলামের দ্বিতীয় উৎস হল-রাসুল স. এর হাদীস। মূলত কিতাবুল্লাহ ও হাদীসে রাসুল স. দ্বীনে ইসলামের মূলভিত্তি।

কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণের প্রয়োজন না থাকলে আল্লাহ তার প্রিয় নবীর উপর এই দায়িত্ব অর্পন করতেন না।প্রখ্যাত মুহাদ্দিস ইমাম আওযায়ী রহ.(মৃ.১৫৭ হি:) তিনি বলেন-হাদীস কুরআনের প্রতি ততটা মুখাপেক্ষী নয়,কুরআন যে পরিমাণের মুখাপেক্ষী হাদীসের প্রতি।(তালিকুস সাবীহ) অর্থাৎ কুরআনের মর্ম অনুধাবনের জন্যে হাদীসের সাহায্য নেয়া ছাড়া কোন গন্তব্যই নেই। যেমন গৃহ নির্মাণের জন্যে শুধু ঘরের ম্যাপ সামনে থাকলেই হয় না;বরং পদে পদে ইঞ্জিনিয়ারের নির্দেশনার প্রয়োজন হয়।তাই চোখ বন্ধ করেই বলি- পবিত্র কুরআনের পরেই হাদীসের অবস্থান। ইহার অস্বীকারকারী, অমান্যকারী নিঃসন্দেহে কাফের।

ইসলামী শরীয়তে হাদীসের অবস্থান কতটুকু; তা সূর্যের মত স্পষ্ট। কিন্তু তা বুঝতে হলে, পড়তে হলে, বিশ্লেষণ করতে হলে তারই আবশ্যকীয় কিছু নিয়ম-কানুন রয়েছে যেগুলোকে বিজ্ঞজনের মতে ইলমে হাদীস বলে।দারুল উলূম দেওবন্দের শায়খুল হাদীস আল্লামা মুফতি সাঈদ আহমাদ পালনূপরী রহ. বুখারীর ক্লাস শুরু করার পূর্বে লাগাতার 15দিন যাবত হাদীস, ইলমে হাদীস, ফিকহুল হাদীস ও বুখারী শরীফ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করতেন। হযরত রহ. এর আলোচনাগুলো তার লিখিত বুখারীর ব্যখ্যাগ্রন্থ ‘তুহফাতুল ক্বারী শরহে বুখারী’র মধ্যে সংকলন করা হয়েছে। বক্ষমান বইটিতে হযরতের সেই গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো তুলে ধরা হয়েছে।

বাংলায় যার নাম দেয়া হয়েছে ‘সহীহ বুখারী; ফিকহুল হাদীস ও উলূমুল হাদীস।বইটি হাদীস ও ফিক্বহের প্রত্যেক ছাত্র, শিক্ষক, গবেষক তেমনি ইমাম-খতীব, মুফতি, মুহাদ্দিস ও মুফাসসিরের ইলমী পাথেয় যোগাবে। [লক্ষণীয়: এটি তুহফাতুল ক্বারীর মুকাদ্দামার বঙ্গানুবাদ। মূল গ্রন্থের কাজ চলমান। ধীরে ধীরে 30 পারা বুখারী 30 খণ্ডে প্রকাশিত হবে ইনশাআল্লাহ।]

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সহীহ বুখারী: ফিকহুল হাদিস ও উলূমুল হাদিস
ইংরেজি নাম Sohih bukari: Fikhul hadish o ulumul hadis
লেখক মুফতী সাঈদ আহমদ পালনপুরী, মুফতী আকরাম হুসাইন, মুফতী ইলিয়াছ মাদারীপুরী
প্রকাশনী মাকতাবাতুস সুন্নাহ(ঢাকা)
বিষয় আল হাদিস,হাদীস বিষয়ক আলোচনা
পৃষ্ঠা সংখ্যা ১৯০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
মুফতী সাঈদ আহমদ পালনপুরী

লেখক সম্পর্কে

মুফতী সাঈদ আহমদ পালনপুরী

প্রাচীন ঐতিহ্যের ইলমি শহর হিন্দুস্তানের গুজরাট প্রদেশের পালনপুর গ্রামে, বাবা ইউসুফের ঔরষে এক মুসলিম পরিবারে জন্ম নেয় এই কালজয়ী ক্ষণজন্মা মনীষী। নির্মোহ এ বিদ্যাসাগর জ্ঞানতাপস। জন্ম তারিখ নির্দষ্টভাবে অসংরক্ষিত হলেও পারিবারিক সূত্রে যতটুকু জানা যায়, তার জন্ম তারিখ হিজরি সনের ১৩৬০ হি. ধরা হয়৷ আর এমনি মনে করতেন হজরতের ওয়ালিদে মুহতারাম৷ পিতা মৌলভি ইউসুফ রহ.-র কাছেই প্রাথমিক শিক্ষা দীক্ষা অর্জন করেন৷ শ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 204

৳ 34040% ছাড়