ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৪টি পাতা পড়ে দেখুন
জান্নাতে একদিন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
যখনই একটু সুযোগ পাই, কল্পনার পাখায় ভর করে উড়ে যাই স্বপ্নের জান্নাতে—একটি আলো-ঝলমলে দিন কাটাব বলে । জান্নাত সুখ ও সমৃদ্ধির এক অনন্ত কানন, যেখানে আমি খুঁজে পাব হারিয়ে যাওয়া প্রিয়জন যাদের বিরহে বিষণ্নতায় ছেয়ে ছিল আমার দুনিয়ার জীবন । পৃথিবীতে কত কিছু পাইনি আমি; পূরণ হয়নি কত স্বপ্ন—কত প্রত্যাশা । কত মধুর তামান্না পুঁতে রেখেছি হৃদয়ের সবুজ আঙিনায় ।কিন্তু জান্নাত? স্বপ্নের সেই জগতে নিয়মের কোনো বালাই নেই—আছে উদ্দাম ঘুরে বেড়ানোর অফুরান আনন্দ আর ইচ্ছেডানা মেলে উড়ে চলার অনন্ত স্বাধীনতা । স্বপ্নের সেই কাননে পাপড়ি মেলে হেসে উঠবে সেই সব ভালোবাসার কলি, যার সৌরভে আমোদিত হওয়ার প্রতীক্ষায় ব্যাকুল হয়ে দিন গোনে আমার বিরহী হৃদয় । অনন্ত সুখের সেই দেশে আবার মাথা তুলবে প্রেমের সতেজ অঙ্কুর, আবার ডালপালা ছড়াবে মিলনের কচি চারাগুলো— শাখায় শাখায় ছড়িয়ে পড়বে পত্রপল্লবের সবুজ আগুন ।প্রিয় পাঠক, তাহলে চলুন আমাদের সাথে, সুখ ও সমৃদ্ধির দেশে, বেহেশতের সবুজ আঙিনায় । আসুন, হাদিসের আলোকে শুনি জান্নাতের দাস্তান যাতে আবার নতুন করে আমাদের হৃদয়ে জেগে ওঠে চিরস্থায়ী বসতভিটায় ফেরার অমলিন তামান্না ।
বইয়ের তথ্য
| নাম | জান্নাতে একদিন |
|---|---|
| ইংরেজি নাম | Jannate akdin |
| লেখক | ড. মুস্তফা হুসনি, মুহাম্মদ আমীমুল এহ্সান |
| প্রকাশনী | রুহামা পাবলিকেশন |
| বিষয় | জান্নাত ও জাহান্নাম |
| পৃষ্ঠা সংখ্যা | ১৩২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২২ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!