ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন
একজন আলোকিত মানুষের গল্প শোনো
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
সবাই আলোকিত মানুষ হতে চায়। কাজটা কঠিন। এজন্য একটা সহজ উপায়ও আছে। কাউকে আদর্শ বানিয়ে জীবন গড়তে হয়। এমনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম আমাদের জন্য চিরকালীন আদর্শ। তবুও মানুষ সামসময়িক কাউকে পেতে চায়—যাকে দেখে পথ চলতে আগ্রহ বাড়ে এবং শেষ পর্যন্ত চূড়ান্ত ভালোবাসার দিকে মনকে স্থির করা সম্ভব হয়। আর তখনই মানুষ আলোকিত হয়ে ওঠে। এমনি একজন মানুষ প্রফেসর হযরত মুহাম্মাদ হামীদুর রহমান দামাত বারাকাতুহুম।
তাকে দেখে মুগ্ধ হয়নি, এমন মানুষ বিরল। তিনি আমাদের এই সমাজেরই মানুষ। আমাদের মতোই জাগতিক লেখাপড়ায় বেড়ে ওঠা মানুষ। তবে তিনি দুনিয়া থেকে আখেরাতকেই প্রাধান্য দিয়েছেন জীবনভর। উন্নত মানবিক বোধ, দুনিয়া-বিমুখতা এবং উলামায়ে কেরাম ও বুযুর্গদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ তার চরিত্রের অন্যতম দিক। তবে তা একদিনে গড়ে ওঠেনি। এর পেছনে অনেক গল্প রয়েছে। এরকম কয়েকটি গল্প নিয়েই এ গ্রন্থটি সাজানো হয়েছে। যদিও গ্রন্থটি শিশু-কিশোরদের উদ্দেশ্যে লেখা হয়েছে, কিন্তু এসব গল্প পড়ে সব বয়সের মানুষের অন্তরেই ‘আলোকিত’ হওয়ার এক প্রবল আকাঙ্ক্ষা জেগে উঠবে। উঠবেই। আল্লাহ আমাদের সত্যিকার আলোকিত মানুষ হওয়ার তাওফীক দান করেন।
এখানে আরেকটি চমৎকার বিষয় রয়েছে। গ্রন্থটি অদ্যোপান্ত পড়ে বর্তমান সময়ের প্রসিদ্ধ বুযুর্গ, আলেম এবং প্রফেসর হযরতের বিশিষ্ট খলীফা হযরত মাওলানা আবুল বাশার সাইফুল ইসলাম দামাত বারাকাতুহুম প্রতিটি গল্প থেকে শিক্ষা লিখে দিয়েছেন। এজন্য আমরা তার প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাকে এর পরিপূর্ণ বদলা দান করেন।
বইয়ের তথ্য
| নাম | একজন আলোকিত মানুষের গল্প শোনো |
|---|---|
| ইংরেজি নাম | Akjon alokito manusher golpo shono |
| লেখক | মুহাম্মাদ আদম আলী |
| প্রকাশনী | মাকতাবাতুল ফুরকান |
| বিষয় | জীবনী, সাক্ষাৎকার ও আত্মজীবনী |
| পৃষ্ঠা সংখ্যা | ৬৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২২ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
