ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৩টি পাতা পড়ে দেখুন
হিজাব আসমানি সৌন্দর্য
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
নারী-পুরুষের মেলবন্ধনেই পৃথিবীতে এত এত মানুষের বসবাস। পরিবারিক বন্ধন ও সামাজিক শৃঙ্খলায় মানুষকে বেড়ে উঠতে হয়। স্বভাব-চরিত্র শুদ্ধ থাকলে মানুষের এ পৃথিবী হয়ে ওঠে পুতপবিত্র, পাপাচার-ব্যভিচার থেকে মুক্তস্বাধীন। এজন্য প্রয়োজন নারীপুরুষের নিরাপদ দূরত্ব। যেন, পাপ-পঙ্কিলতায় মানবসমাজ ধবংস-অভিমূখী না হয়ে পড়ে।
বরং জান্নাতি আবহে গড়ে উঠতে পারে প্রতিটি মুসলিম পরিবার ও সমাজ। ইসলাম যেমন নারীর দায়িত্ব সম্পর্কে সচেতন করেছে, তেমনি পুরুষের জন্য রয়েছে নির্দিষ্ট নিয়মনীতি। যেখানে বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে যায়, সেখানে পারিবারিক ও সামাজিক বন্ধন ধ্বসে পড়ে। তাই নারীকে পর্দাপালনের আদেশ দিয়েছে ইসলাম। আর পুরুষের দায়িত্ব পরনারী থেকে দৃষ্টি-অবনত রাখা।পর্দাপালন কীভাবে করবে নারী।
নারীর পোশাক-আশাক সম্পর্কে ইসলামের নির্দেশ কী, তা নিয়ে এই গ্রন্থে সবিস্তার আলোচনা হয়েছে। যারা পর্দার বিধানের অপব্যাখ্যা কিংবা পর্দার বিধান নিয়ে প্রশ্ন তোলে, এ বই তাদের বিরুদ্ধে প্রচণ্ড চপেটাঘাত করবে ইনশা আল্লাহ। এভাবে পুরুষের কীভাবে দৃষ্টি-অবনত রাখা উচিত, তার সঠিক ও সুন্দর একটা ছবি চিত্রিত হয়েছে এখানে। নারী-পুরুষ সকলের জন্য বইটি পাঠ করা অত্যন্ত জরুরি। এতে কিছুটা হলেও পর্দাবিধান পালনকারীদের জন্য শুদ্ধভাবে পর্দাপালন সুবিধা হবে ইনশা আল্লাহ।
বইয়ের তথ্য
| নাম | হিজাব আসমানি সৌন্দর্য |
|---|---|
| ইংরেজি নাম | Hijab asmani showndorjo |
| লেখক | শাইখ আব্দুল আযীয আত তারিফী |
| প্রকাশনী | পথিক প্রকাশন |
| বিষয় | ইসলামী আদর্শ |
| পৃষ্ঠা সংখ্যা | ১৯২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | বোর্ড বুক |
| প্রথম প্রকাশ | ২০২২ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!