ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৬টি পাতা পড়ে দেখুন

খুলাফায়ে রাশেদিন ও সাহাবিদের জীবনী

জ্ঞান ও পবিত্রতায় ভাস্বর এক মহীয়সী : আয়িশা (রা.)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳75

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আয়িশা (রা.) মুমিনদের মা। জ্ঞান ও প্রজ্ঞায় পূর্ণ এই মহীয়সীর পবিত্রতা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক সত্যায়িত। সুন্নাহ ও ফিকহের জ্ঞানে তিনি ছিলেন জবরদস্ত সাহাবিগণেরও শিক্ষক! উমর (রা.)-এর মতো মহান খলিফার ভুলও তিনি শুধরে দিতেন! তাঁর বুজ্ঞিমত্তা ছিল আরবের সাধারণ জনগণ থেকে শুরু করে পণ্ডিতদের নিকটও সমাদৃত।তথাপিও আয়িশা (রা.) হামেশাই বিদ্ধ হন ইসলাম বিদ্বেষীদের নির্লজ্জ অপবাদের বিষাক্ত তিরে। উম্মুল মুমিনিন আয়িশা (রা.) সম্পর্কে সঠিক ও পর্যাপ্ত জ্ঞানের অভাবে আমাদের মতো সাধারণ মুসলিমও অপবাদ আরোপদকারীদের সামনে উপযুক্ত জবাব হাজির করতে ব্যর্থ হই। অনেকে তো অপবাদ দ্বারা প্রভাবিতও হয়।আমরা মনে করি, আয়িশা (রা.) সম্পর্কে প্রত্যেক মুসলিমের সঠিক ও পর্যাপ্ত জ্ঞান থাকা অতীব জরুরি; বিশেষত যেসব বিষয়ে ইসলামবিদ্বেষীরা অপবাদ দিয়ে থাকে। যেমন : আয়িশা (রা.)-এর বাল্যকাল, নবিজি (সা.)-এর সাথে বিয়ের সময় তাঁর বয়সসংক্রান্ত বিতর্ক, অন্য উম্মুল মুমিনিনদের ওপর তাঁর শ্রেষ্ঠত্ব, রাসূল সা.-এর সাথে মধুর দাম্পত্য সম্পর্ক, তাঁর সতিত্ব নিয়ে কাফেরদের অপবাদ আরোপ এবং আল্লাহ কর্তৃক পবিত্রতা ঘোষণা, রাজনীতিতে আয়িশা (রা.)-এর ভূমিকা, হাদিসের জ্ঞানে তাঁর অনন্যতা, হাদিস বর্ণনার ক্ষেত্রে অন্য সাহাবিদের ভুল সংশোধন ইত্যাদি।এই সমস্ত বিষয়ের একটি যুগোপযোগী ও তথ্যভিত্তিক চমৎকার বিশ্লেষণ হাজির করেছেন সামসময়িক যুগের বিখ্যাত ইসলামি স্কলার ও চিন্তক ড. ইয়াসির ক্বাদি। গার্ডিয়ান পাবলিকেশন্স বইটির অনুবাদ করেছে বছর দুয়েক আগেই।মূল পাণ্ডুলিপির সাথে আমরা মুহাদ্দিসাতসহ প্রখ্যাত কিছু গ্রন্থ থেকে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করে বইটিকে অধিকতর সমৃদ্ধ করার চেষ্টা করেছি। সংক্ষিপ্ত কিন্তু অতি প্রয়োজনীয় বক্তব্যে পূর্ণ বই জ্ঞান ও পবিত্রতায় ভাস্বর এক মহীয়সী আয়িশা (রা.) পাঠককে ঋদ্ধ করবে ইনশাআল্লাহ!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম জ্ঞান ও পবিত্রতায় ভাস্বর এক মহীয়সী : আয়িশা (রা.)
ইংরেজি নাম Gan o pobitrotay Vassor ek mohiyoshi : Ayesha Ra
লেখক ড. ইয়াসির ক্বাদি
প্রকাশনী গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় খুলাফায়ে রাশেদিন ও সাহাবিদের জীবনী
আইএসবিএন 9789848254769
পৃষ্ঠা সংখ্যা ১১২
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২২
ড. ইয়াসির ক্বাদি

লেখক সম্পর্কে

ড. ইয়াসির ক্বাদি

ড. আবু আম্মার ইয়াসির ক্বাদি (বা ইয়াসির কাজি) হলেন একজন পাকিস্তানি বংশোদ্ভুত আমেরিকান মুসলিম লেখক এবং পশ্চিমা বিশ্বে বহুল পরিচিত অন্যতম ইসলামিক শিক্ষামুলক প্রতিষ্ঠান, আল-মাগরিব ইন্সটিটিউটের একাডেমিক অ্যাফেয়ার্স বিভাগের ডিন। তিনি ইসলাম ও সমসাময়িক সাম্প্রতিক ইসলামিক বিষয়াবলির উপর উপর বেশ কয়েকটি বই লিখেছেন এবং লেকচার দিয়েছেন। ২০১১ সালে নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনের একটি প্রতিবেদনে ইয়াসির ক্বাদি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 75