ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১১টি পাতা পড়ে দেখুন
মুসলিম বর-কনে ইসলামি বিয়ে
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বিয়ে নিয়ে আমাদের সমাজে নানা রসকথা প্রচলিত আছে । সত্যি বলতে, বিয়ে নিয়ে সবার মনেই একটা ভাবনা-দুর্ভাবনা , খানিকটা অজানা শংকা ও শিহরণ দোলা দেয় অজান্তেই । দুজন মানব-মানবীর বহতা জীবন পূর্ণতা পায় বিয়ে নামের এক পুন্যবন্ধনে । সে পূর্ণতা থেকে উত্সারিত হয় বর্ণিল পুস্পরেনু ।
কিন্তু সববিয়েই কি আনন্দ ও পবিত্রতার রঙ্গে বর্ণিল হয় ? সববিয়েই কি ইসলামের অনুপুঙ্খ বিধানের গন্ডিতে পালিত হয় ? এ বিষয়টি প্রতিটি মুসলমানের একান্তভাবে হৃদয় দিয়ে ভাবা প্রয়োজন । কারণ , এই একটি বন্ধনের ভিতর লুকিয়ে থাকে মানবজন্ম স্বার্থকতার অনেক কিছু । ইসলাম বিয়েকে সবচেয়ে ঝামেলামুক্ত সহজ কাজ বলে ঘোষণা দিয়েছে । হযরত রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ঝামেলামুক্ত সহজ বিয়ের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন । অথচ আজ বিয়ে সবচেয়ে কঠিন ও ঝামেলার কাজে পরিনত হয়েছে ।
বিয়ে মূলত একটি আনন্দের বিষয় কিন্তু আজ তা বিপদ ও দুশ্চিন্তার উপকরণ হয়ে দাড়িয়েছে । কত যুবতী ফাসি দিয়ে আত্মাহুতি দিচ্ছে আর কত ধনীপিতা কন্যাসন্তান জন্মের কথা শুনে তেলে-বেগুনে গরম হয়ে উঠছে ; শুধু কন্যাসন্তান প্রসবের অপরাধে নিজের স্ত্রীকে তালাক দিচ্ছে । পরিতাপের বিষয় ! এ যুগেও কন্যাসন্তান প্রসব করা বিপদের কারণ ও অপরাদ রয়ে গেছে ।
বিয়ে এবং তত্সংশ্লিষ্ট বিষয়ে হজরত আশরাফ আলী থানভী (রহ:) এর গভীর অনুসন্ধিত্সা ও দরদী পথনির্দেশনা আমাদের মুসলিমমানসে এক অনস্বীকার্য সংযোজন । যেকোনো বয়সের পাঠকদের জন্য এক অনবদ্য বই ।
বইয়ের তথ্য
| নাম | মুসলিম বর-কনে ইসলামি বিয়ে |
|---|---|
| ইংরেজি নাম | muslim borkone islami biya |
| লেখক | হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. |
| প্রকাশনী | মাহফিল/দিলরুবা/সুবাহেসাদিক |
| বিষয় | ইসলামে নারী,বিয়ে-শাদী, যৌতুক ও তালাক |
| পৃষ্ঠা সংখ্যা | ৩১১ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১২ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
