খৈয়ামের খেরোখাতা
তুমি ফিরবে না, ফিরব না আমি
আসবে না ফিরে সেই মধুমাস;
রাত নামে যদি সাগরের তীরে
আমাদের ছায়া করে ফিসফাস।
এ জীবনে আর হবে নাকো দেখা
হবে না আবার সমুদ্রভ্রমণ;
বয়সের বুড়ি এসেছে কি ফিরে ?
কোথায় হারাল যুগল যৌবন!
মনে পড়ে যদি আমাকে আবার
হাতে তুলে নিয়ো এক গোছা ফুল;
কান পেতে শোনো বধূ বিদেশিনী
আমিও এখানে বলছি কবুল!
- নাম : খৈয়ামের খেরোখাতা
- লেখক: তাহমিদ হাসান
- প্রকাশনী: : অন্যপ্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 80
- ভাষা : bangla
- ISBN : 9789849933403
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





