মৎস্যপুচ্ছ পর্বতের দেশে
পোখরা হচ্ছে পর্বতের শহর। এই শহরকে ঘিরে তৈরি হয়েছে হিমালয় পর্বতশ্রেণীর সুউচ্চ শৃঙ্গগুলোতে আরোহণের চমকপ্রদ সব গল্প। গতকাল পোখরা ট্যুরিস্ট বাস পার্ক থেকে হোটেলে পৌঁছার পর প্যারাডাইস নেপাল ট্যুরসের গাইড বলেছিলো আজ ভোর সাড়ে ৫টায় বের হতে হবে সাইট সিয়িংয়ের জন্য। আজকে লাগেজ নিয়ে বের হওয়ার ঝামেলা নেই আর নাস্তা করার সময়ও হয়নি এখনও। তাই সাড়ে ৫টায় বের হতে হলে ৫টায় ঘুম থেকে উঠলেই হবে। আমরা ভোর ৫টায় ঘুম থেকে উঠলাম। দাঁত মেজে ফ্রেশ হয়ে হাত মুখ ধুইলাম। তারপর লিফটে উঠে নামলাম হোটেলের লবিতে।
ঠিক ভোর সাড়ে ৫টায় হোটেলের রিসিপশন ডেস্ক থেকে বের হয়ে প্যারাডাইস নেপাল ট্যুরসের প্রাইভেটকারে ওঠলাম সারাংকোট সানরাইজ পয়েন্টে যাওয়ার জন্য। গতকাল সকাল ৬টার চেয়ে তাপমাত্রা ২ ডিগ্রি সে. কম, কিন্তু ঠাণ্ডা লাগছে গতকালের চেয়ে অনেক বেশি। গাড়িতে ওঠলাম। গাড়ি চলছে ভোরের অন্ধকারে। গুগল ম্যাপে দেখালাম আমরা পোখরা 'বুগলং হাইওয়ে' ধরে আমরা উত্তরদিকে যাচ্ছি।
- নাম : মৎস্যপুচ্ছ পর্বতের দেশে
- লেখক: শরীফ আহমেদ
- প্রকাশনী: : প্রিয় বাংলা প্রকাশন
- ভাষা : bangla
- ISBN : 9789849493907
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2021





