বুকের ভেতর স্বপ্ন আঁকি
শিশুদের জন্য লেখা চমৎকার একটি ছড়ার বই। শিশুর হাতে একটি বই তুলে দেওয়া মানে কেবল কিছু তথ্য গিলিয়ে দেওয়া নয়, বরং তার কল্পনার জগতে ও চিন্তার ভুবনে সুন্দর ব্যক্তিত্বের বীজ বুনে দেওয়া। এই বইটি ঠিক সেই কাজটিই করেছে।
ছন্দের আনন্দময় দোলায় শিশুদের মনে পরিবার, ভালোবাসা, শিষ্টাচার, নৈতিকতা এবং ঈমানি চেতনার বীজ বুনে দেওয়ার এক অনবদ্য প্রয়াস এটি।
বইটিতে কোনো নীতিকথা জোর করে চাপিয়ে দেওয়া হয়নি; বরং আজান, দরুদ, আল্লাহর প্রতি ভালোবাসা, মা-বাবার স্নেহ, উদারতা, সাহস ও ভালো কাজের অনুপ্রেরণার মতো বিষয়গুলোকে শিশুবান্ধব ভাষায় ও ছন্দের স্বাভাবিক প্রবাহে তুলে ধরা হয়েছে।
‘রবের স্মরণ’, ‘মুমিনের খাওয়া-দাওয়া’, ‘এসো মেসওয়াক করি’, ‘এসো দরূদ পড়ি’ কিংবা ‘চোখের হক’—এমন দারুণ সব শিরোনামের ছড়াগুলো অবচেতনভাবেই শিশুদের মননে সুন্দর জীবনবোধ গড়ে তুলবে।
- নাম : বুকের ভেতর স্বপ্ন আঁকি
- লেখক: নিশাত জাহান রুম্মান
- প্রকাশনী: : ইফফাহ পাবলিকেশন্স
- ভাষা : bangla
- বান্ডিং : paperback
- পৃষ্ঠা সংখ্যা : 72
- প্রথম প্রকাশ: 2026
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





