প্রথম প্রেম
কোন কোন সময় মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে যায়। আর যেন কিছুতে ঘুম ধরতে চায় না। তখন কত কী যে, মনে পড়ে। কত আনন্দ বেদনার স্মৃতি, ছোট ছোট দুঃখগুলো মনের মধ্যে মোচড় দিয়ে উঠে। সে রাতগুলো খুব দীর্ঘ হয়, যেন আর কিছুতে কাঁটতে চায় না। নোয়েলের হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙ্গে গেল। তারপর অনেক চেষ্টাতেও ঘুমোতে পারল না। শুধু দীপার কথা মনে পড়তে লাগল। তার হাসি, গালে টোল পড়ার দৃশ্যটি মনের মধ্যে ভেসে উঠলো। তার হেঁটে চলার দৃশ্যটিও বড় সুন্দর লাগে। ছোট ছোট করে কী অসাধারণ মিষ্টি কণ্ঠে কথা বলে।
মনে হচ্ছে দীপ তার খুবই আপন। কত চীরচেনা তার। অথচ সেদিনই পরিচয় হলো। কিছু কিছু মানুষ আছে যাদের সঙ্গে আজীবন পথ চললেও তারা আপন হয়ে উঠে না। আবার কিছু মানুষ আছে, যারা প্রথম দেখাতেই মন হরণ করে, হৃদয়ে, জায়গা করে নেয়। অল্পতেই আপন হয়ে উঠে।
দীপা সেরকম একজন। সে নোয়েলের খুব কাছের হয়ে উঠেছে। এ দিকে দীপারও মাঝরাতে ঘুম ভেঙ্গে গেল। আর কিছুতে ঘুমোতে পারল না। বারবার শুধু নোয়েলের কথা মনে পড়তে লাগল। তার হৃদয় গভীরে নোয়েলের ছবি ভেসে উঠলো।
- নাম : প্রথম প্রেম
- লেখক: নিশো আল মামুন
- প্রকাশনী: : অনন্যা
- পৃষ্ঠা সংখ্যা : 64
- ভাষা : bangla
- ISBN : 9789842939143
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025





