Banglar Ganer Pakhi Ferdousi Rahman (বাংলার গানের পাখি ফেরদৌসী রহমান)

বাংলার গানের পাখি ফেরদৌসী রহমান

সম্পাদনা:   রফিকুল ইসলাম
সম্পাদনা:  শানু মোস্তাফিজ
প্রকাশনী:  অন্যপ্রকাশ
৳500.00
৳375.00
25 % ছাড়

ফেরদৌসী রহমান। একজন কিংবদন্তি শিল্পী, একজন শ্রেষ্ঠ বাঙালি এবং একজন আদর্শ মানুষ। কালজয়ী শিল্পী আব্বাসউদ্দীনের চিন্তাচেতনা এবং কণ্ঠ মাধুর্যের যোগ্য উত্তরসূরি ফেরদৌসী রহমান স্ব-মহিমায় উজ্জ্বল। গুণী বাবা-মা’র সার্বিক তত্ত্বাবধানে বিকশিত এবং হিমালয়ের পাদদেশে অবস্থিত অপরূপ কুচবিহার এবং এর কাছাকাছি অবস্থিত কাঞ্চনজঙ্গার পবিত্র সৌন্দর্যে জীবনের প্রেরণা খুঁজে পান। সংগীতের ঘরানা তাদের। তাই সংগীত আরাধনায় তিনি নিজেকে সঁপে দেন পরম ভালোবাসায়। শুরু থেকেই অর্জন করেন সফলতার রাজটিকা। অসম্ভব জনপ্রিয়তা পায় তার আধুনিক এবং লোকসংগীত। ধ্রুপদী সংগীত তাকে সমৃদ্ধ করেছে। সমান পারদর্শিতায় এগিয়ে যান পড়ালেখা, খেলাধুলা এবং অন্যান্য জ্ঞানার্জনে। নেতৃত্ব দেন সাংস্কৃতিক দলের সফরে এবং বিদেশে সগৌরবে বাঙালির সাংস্কৃতিক ঐহিত্যকে তুলে ধরেন। শিশু-কিশোরদের সংগীত শিক্ষার ক্ষেত্রে তাঁর পদ্ধতি বিশেষভাবে প্রশংসনীয়। যা জাতীয় কর্ম হিসেবে স্বীকৃত। ‘এসো গান শিখি’র বিখ্যাত খালামণি প্রতিষ্ঠা করেন ‘আব্বাসউদ্দীন সঙ্গীত একাডেমী।’
এগিয়ে চলেন জীবনের স্রোতে। লক্ষ করেন নিপীড়িত মানুষের দুর্দশা। ‘ইনার হুইল’কে সঙ্গী করে তাঁদের পাশে দাঁড়ান। ছাত্রাবস্থায় বিশ্ববিদ্যালয়ে ডাকসুর রোকেয়া হলের সমাজকল্যাণ সম্পাদক ছিলেন। সাংগঠনিক এবং গঠনমূলক কর্মকাণ্ড পরিচালনার বুৎপত্তিও তাঁর কম নয়। ‘নজরুলসংগীত শিল্পী পরিষদে’র সভাপতি এবং ‘নজরুলসংগীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ’ এর অন্যতম সদস্য ছিলেন। পাঠ্যপুস্তকে সংগীত বিষয় অন্তর্ভুক্তকরন এবং পাঠসূচি প্রণয়নের গুরু দায়িত্বও পালন করেন। তিনি সংগীতে স্কলারশীপ নিয়ে ট্রিনিটি কলেজ অব মিউজিকে স্টাফ নোটেশন শিখেন। আবার সমাজবিজ্ঞানের ছাত্রী হয়ে থিসিস করেন ‌Social life as reflected in the ballads of Ishakha.

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন