মার্শিয়া
১৫৯৬ খ্রিস্টাব্দ। দানিয়ুব অববাহিকার শান্ত সীমান্ত জনপদে হঠাৎই ঘনিয়ে আসে কালবৈশাখীর কালো মেঘ। একদিকে রোমান পোপ আর হ্যাবসবার্গ সাম্রাজ্যের গোপন মন্ত্রণায় ইউরোপের ক্রুসেডার শক্তির রক্তপিপাসু ষড়যন্ত্র; অন্যদিকে উসমানি সালতানাতের ইনসাফ ও অস্তিত্ব রক্ষার মরণপণ লড়াই। শান্ত বসতি চোখের পলকে রূপ নেয় শ্মশানে; রক্তের বন্যায় ভেসে যায় বায়াকে ও তুরগুজারের সুরক্ষিত দুর্গ।
ভস্মীভূত ধ্বংসস্তূপ আর স্বজন হারানোর আহাজারির মাঝেই রচিত হয় এক অনন্য উপাখ্যান। একদিকে রাজকীয় আভিজাত্য ও ষড়যন্ত্রের বেড়াজালে বন্দি ভিনদেশি রাজকুমারী মার্শিয়ার হৃদয়ছেঁড়া নীরব আর্তি; অন্যদিকে বিশ্বাস, পবিত্র মর্যাদা ও ঈমানি সংযমের সুতোয় বাঁধা কাজিম-রাইসা এবং সায়িদ-নাজমার আত্মিক প্রণয়। কিন্তু ভালোবাসার নিভৃত আকুলতা কি পারবে ইতিহাসের এই ভয়াল সংহার রুখে দিতে?
যখন কারসিজের মহাপ্রান্তরে তিন লক্ষাধিক যৌথ ক্রুসেডার সেনার মুখোমুখি দাঁড়ায় খলিফার অপ্রতিরোধ্য ফৌজ, দিগন্ত কাঁপিয়ে বেজে ওঠে যুদ্ধের দামামা। মধ্যরাতে তুর্কি শিবিরের আলো-আঁধারিতে আকস্মিক পদধ্বনি—কে এই আগন্তুক? প্রেম নাকি
চরম বিশ্বাসঘাতকতা? আর মাত্র এক পলক; তলোয়ারের ধার আর শেষ তাকবিরের নির্ঘোষে নির্ধারিত হবে সমগ্র ইউরোপের ভবিষ্যৎ!
- নাম : মার্শিয়া
- লেখক: রুকাইয়া মাবরুরা
- প্রকাশনী: : ইফফাহ পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 336
- ভাষা : bangla
- ISBN : 978-984-29834-1-2
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





