সঙ্গীত

সংগীতসংগ্রহ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳978

৳ 1,15015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 172

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বাংলা গানে, বাঙালির প্রাণে বিপ্লব এসেছিল তাঁরই হাত ধরে। বজ্র-বিদ্যুৎ-ফুলের সৃষ্টিসুখের উল্লাসে তাঁর বাণী-সুর আজও বাঙালির অদ্বিতীয় আশ্রয়। স্বাধীনতা, সাম্যের আর অধিকারের আকাক্সক্ষায় উদ্বেল বাঙালিকে রাজপথে নামিয়ে এনেছে তাঁর গান, সুর। বারংবার। স্রেফ সংগ্রাম-সমর-রাজপথেই নয়, তাঁর গান ছাড়া আজও বাঙালির উৎসব সাধিত হয় না। বাঙালির, বাংলার গীতল মর্মের সহচর তিনি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

নজরুল-সংগীত সংগ্রহে বিপুল গবেষণার পরে সংকলিত হয়েছে তাঁর তিন সহস্রাধিক গান যার ছত্রে ছত্রে ফুটে উঠেছে নজরুলের আত্ম-পরিচয় ও মানবিকতা। . গীতিকার, সুরকার, স্বরলিপিকার, সংগীতশিল্পী, সংগীতপরিচালক, রাগস্রষ্টা—কোন প্রিয় নামে বাঙালি ডাকবে তাঁকে? জাগরণী গান গেয়ে তিনি যেমন ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলেছিলেন, তেমনি তাঁর শান্ত কোমল গীতি বাঙালিকে দিয়েছে নব রসের সন্ধান। প্রাণের পরশে, প্রচণ্ড প্রতিভায় নজরুল বাঙালির চেতনাকে দিয়েছেন সুরের ভাষা। বাংলার-বাঙালির বিপদে-সম্পদে, সুখে-দুঃখে, আনন্দ-বেদনায়, উৎসবে-উদ্যাপনে, সংগ্রামে-মিলনে নজরুলের গানেই যে মেলে ত্রিভুবনের সুর। প্রথম যৌবনে লেটোর দল থেকে সুরের সঙ্গে সংগত তাঁর। ক্রমে সেই সুরের ধারায় মিশেছে বিশ্ব নিখিলের নানা ধারা, শত যজ্ঞ।

যাতে ছিল নবতম বিনোদন মাধ্যম চলচ্চিত্রের সংগীত পরিচালনাও। সংগীতসাধক নজরুল ছিলেন যেন এক কল্পবৃক্ষ। যার অবিশ্বাস্য সৃষ্টিশীলতায় সোনা-রুপা-হীরে-মানিক-মুক্তোর মতো রকমারি গানের ফুল ফুটেছে, মন ভরিয়েছে সুরপিয়াসীদের। নজরুলের গানে, নতুন রাগের সৃজনে মাত্র ১৩ বছরে বাংলার গানের ভাণ্ডার হয়েছে সমৃদ্ধ। ছিলেন প্রবলভাবে যৌবনের কবি। যৌবনধর্মের বিদ্রোহ, প্রেম প্রকাশে তাই তিনি আজও প্রাসঙ্গিক। তাঁর সুরের নিশানবাহী হয়ে অজ্ঞানের, ভীরুতার, আত্মবিস্মৃতির কালঘুমের ঘোর কাটিয়েছে একটি জাতি। বাঙালির সত্যের, সুচেতনার, মুক্তির যাত্রায় দিশা দিয়েছে, দিচ্ছে তাঁরই অমর সুর ও গীতি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সংগীতসংগ্রহ
ইংরেজি নাম Sangeet sangrahao
লেখক কাজী নজরুল ইসলাম
প্রকাশনী কবি প্রকাশনী
বিষয় সঙ্গীত
আইএসবিএন 9789849504368
পৃষ্ঠা সংখ্যা ১১৯২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৫
কাজী নজরুল ইসলাম

লেখক সম্পর্কে

কাজী নজরুল ইসলাম

১৮৯৯ সালের ২৪ মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, গীতিনাট্যকার, অভিনয়শিল্পী, সুরকার ও প্রবন্ধকার। নজরুলের বাল্যকাল কেটেছে দুঃখ-দুর্দশায়। তাই তাঁর ডাকনাম ছিলো দুখু মিয়া। তাঁর বৈচিত্র্যময় শিক্ষাজীবন শুরু হয় গ্রামের মক্তবে। পিতৃহীন হওয়ার পর তিনি পড়ালেখা ছেড়ে যোগ দেন লেটোর দলে, যেখান থেকে তিনি কবিতা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 978

৳ 1,15015% ছাড়