Bhabnaloke Obhijan (ভাবনালোকে অভিযান)

ভাবনালোকে অভিযান

৳560.00
৳448.00
20 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 20th, February প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

ভাবনালোকে অভিযান কেন পড়বে? এটা একটা দর্শনের বই। তার মানে এই বইয়ের পাতায় পাতায় রয়েছে রহস্য। সবেচেয়ে গভীরতম , সবচেয়ে উতেজনাকর রহস্য । তুমি কি কখনো ভেবে দেখেছো এই মহাবিশ্বের উৎপত্তি হলো কোথা থেকে? বা খুনিদের ফাঁসি দেওয়া কি ঠিক? বা যন্ত্র কি  কখনো চিন্তা করতে পারে? বা সময় পরিভ্রমন কি আদৌ সম্ভব? যদি করে থাকো তাহলে ইতিমধ্যেই খুবই বিখ্যাত সব দার্শনিক ধাঁধা নিয়ে মাথা ঘামানো শুরু করে দিয়েছো। এই বই হচ্ছে তাদের জন্য যারা আরেক পা সামনে এগোতে চায়।

আমরা দেখবো এই সব প্রশ্নের কোন উত্তর পাওয়া যায়  কিনা ফেলুদা বা ব্যোমকেশের মতো মগজাস্ত্র ব্যবহারের মাধ্যমে। তো ফেলুদা কিভাবে চিন্তা করে? যখন ফেলুদা কোন রহস্যের মুখোমুখি হয়, তখন সে তার যুক্তির ক্ষমতা প্রয়োগ করা শুরু করে। যত্ন নিয়ে তথ্যপ্রমান ঘেঁটে, যুক্তিগুলো কষ্টিপাথরে যাচাই করে, যতক্ষন না সে নিশ্চিত হয় সে উত্তর  পেয়েছে ততক্ষন চিন্তা চালিয়ে যায়। ফেলু মিত্তির কখনো কাঁচা কাজ করে না।

দার্শনিকরাও একইভাবে চিন্তা করের চেষ্টা করেন। তাদের পদ্ধতিটা হচ্ছে ঠান্ডা মাথায়, শান্ত হয়ে যতটুকু সম্ভব কোনটা সবচাইতে সম্ভাব্য সত্য সেটা বের করার চেষ্টা করা। তবে বলা বাহুল্য, তুমি হয়ত এই বইয়ে বলা সব রহস্যের সমাধান করতে পারবে না। কিন্তু আমি নিশ্চিত এর কয়েকটা তুমি  সমাধান করে ফেলতে পারবে।

আর সবার মতোই, আমিও ভুলের উর্ধে নই। বইটা পড়তে পড়তে তুমি হয়তো কোথাও কোথাও আমার সাথে দ্বিমত পোষন করবে। এটা ভালো লক্ষন। দর্শনের মূল ধারণাটা হচ্ছে – নিজের চিন্তা নিজে করা। অন্যের কথা শুনেই বিশ্বাস না করা। নিজে নিজে চিন্তা করে বের করো কোনটা সত্য  হবার সম্ভাবনা বেশী।

যখন তুমি দার্শনিকের মতো চিন্তা করবে, তখন তুমি যেন হয়ে যাচ্ছো সার্কাসের এক দড়াবাজীকর। উচুতে বাঁধা দড়ির উপর দিয়ে হাঁটছো, কিন্তু পড়ে গেলে নিচে কোন জাল নেই তোমাকে রক্ষা করার মতো। কারণ যেসব জিনিসকে আমরা স্বাভাবিক বলে ধরে নিই সেগুলোও প্রশ্নের সম্মুখিন হয়ে 

পড়ে এভাবে চিন্তা করলে। কেউ কেউ খুব অস্বস্তিতে পড়ে যায় যখন তাদের স্বাভাবিক, দৈনন্দিন বিশ্বাসগুলো প্রশ্নের সম্মুখিন হয়ে পড়ে।। কিন্তু তুমি যদি আমার মতো হয়ে থাকো, তাহলে আমার বিশ্বাস তুমি দার্শনিকের মতো চিন্তা করাটা বেশ উপভোগ করবে। গোয়েন্দা গল্পের রহস্য  এডভেঞ্চারে জড়িয়ে পড়ার মতোই মজা পাবে।

তাহলে রেডি হয়ে যাও চিন্তার সবেচাইতে বড় বড় এডভেঞ্চারে ঝাপিয়ে পড়ার জন্যে। আমাদের এই পরিক্রমা নিয়ে যাবে এই বিশ্ব নিয়ে আমাদের উপলব্ধির একেবারে শেষ সীমায়। তাহলে চলো, বেড়িয়ে পড়ি…ভাবনালোকের অভিযানে !

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন