জীবনানন্দ দাশের ছোটগল্প
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
জীবনানন্দ দাশ বেশ অহংকারের শক্তি নিয়ে উচ্চারণ করেছিলেন : ‘…আমার মতন আর নাই কেউ!… আমার পায়ের শব্দ শোনো/নতুন এ, আর সব হারানো-পুরোনো।’ এই স্বভাব লিপ্ত আছে কবিতায় এবং পাঠকেরও জানা আছে সেই খবর। অথচ তাঁর সকল গদ্য রচনা-গল্প ও উপন্যাস-আমৃত্যু রয়ে যায় লোকচক্ষুর আড়ালে। প্রকাশ পায়নি, প্রিয় ধন তবু আগলে রেখেছেন। এতেও আছে জীবনানন্দীয় স্বভাব! জীবনের উৎস যে রহস্যময় অন্ধকার! তিনিই ভেবেছেন সাহিত্যের বৈচিত্র্যময় আত্মজৈবনিকতা নিয়ে।
তাই কথা ও কণ্ঠস্বরে কোনো ফাঁকি তৈরি হয় না, কেননা সাহিত্য জীবনেরই অভিজ্ঞতা। অভিজ্ঞতার নাম অস্তিত্ব, তার একটি বাতায়ন ইতিহাস-ঐতিহ্য; আর আকাশ-মাটিতে মিলে তৈরি হয় মনন; জীবন সজীব হয়, ফুল ফোটায় জীবনেরই রসে-সমাজও থাকে মিলেমিশে।
এখানে পরিবার, দাম্পত্য বা প্রেম পরিচিতই, তবু জীবনভেদে অনন্য। জীবনের অনন্যতা ও অনন্য জীবন নিয়ে জীবনানন্দের ছোটগল্প।
এ বাজারের স্পর্শে বিশুদ্ধতা হারায়নি। চিন্তায়ও নেই ব্যভিচারিতা, কেননা গল্প নিয়ে কারো মুখাপেক্ষী হননি। জীবনের অভিজ্ঞতা পবিত্র হাতে আগলে রাখার শিল্পরূপও জীবনানন্দীয়, জীবনের শৈলী-তার রঙ-রূপ।
এই গ্রন্থ তাই আলোচনা নয়, জীবনানন্দের সাহচর্য লাভের চেষ্টা! জীবনানন্দ দাশ যে বোধের কথা বলেছিলেন, হাহাকারের মতো প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন মহাকালের উদ্দেশে : ‘সকল লোকের মাঝে বসে/ আমার নিজের মুদ্রাদোষে/ আমি একা হতেছি আলাদা?’ -গ্রন্থটি বলতে চায়, এই একলা পথিকের পদক্ষেপে তৈরি হয়েছে বাংলা ছোটগল্পের ভিন্ন পথ। বুঝতে চায়, কবিতার মতো ছোটগল্পেও আছেন জীবনানন্দ দাশ
বইয়ের তথ্য
| নাম | জীবনানন্দ দাশের ছোটগল্প |
|---|---|
| ইংরেজি নাম | Jibonanondo Dasher Chhotogolpo(Jibonjiggasa O Shoilibichar) |
| লেখক | ড. সিরাজ সালেকীন |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| বিষয় | সাহিত্য সমালোচনা |
| আইএসবিএন | 9847012006153 |
| পৃষ্ঠা সংখ্যা | ৪৬৪ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০১৮ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
