বুনো ওল
এই উপন্যাসের প্রধান চরিত্র রেজাউল একজন মানুষ সংগ্রাহক। তার সংগ্রহে আছে ডাকাত দলের সর্দার, বেশ্যার দালাল, স্মাগলার, কন্ট্র্যাক্ট কিলার, ড্রাগ ডিলার, মানবপাচারকারী, কথাসাহিত্যিক, কবিসহ নানা জাতের নারী-পুরুষ। বিচিত্র গল্পের আইডিয়ায় ভরপুর তার মাথা। আইডিয়াগুলো নিয়ে গল্প-উপন্যাস লেখার জন্য বন্ধু আজাদকে প্ররোচিত করে সে। কিন্তু লেখার জগৎ থেকে দূরে সরে গেছে আজাদ। ফলে গল্পগুলো আর লেখা হয়ে ওঠে না। না লেখা সে সব গল্প নিয়ে এ উপন্যাস। এখানে একটার পর একটা সম্ভাবনাময় ও মূল্যবান গল্প ডালপালা ছড়িয়ে হারিয়ে যায়। একের পর এক নিহত হয় উপন্যাসের আইডিয়া। সেই সব নিহত ও অসমাপ্ত গল্পের সমান্তরালে বইতে থাকে আরেকটি কাহিনি, উন্মোচিত হতে থাকে দুনিয়াদারির গহন ও গোপন রহস্য।
- নাম : বুনো ওল
- লেখক: মাহবুব মোর্শেদ
- প্রকাশনী: : বাতিঘর
- পৃষ্ঠা সংখ্যা : 208
- ভাষা : bangla
- ISBN : 9789849762164
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2023
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





