কুরআন-সুন্নাহর আলোকে বারো মাসের আমল করণীয় ও বর্জনীয় ফাযায়েল ও মাসায়েল
একজন মুসলিম হিসেবে আমাদের জীবনের প্রতিটি দিন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য উৎসর্গ করা উচিত। দিন, মাস ও বছর-সবই আল্লাহর সৃষ্টি। তবে সময়ের এই পরিক্রমায় আল্লাহ তাআলা কিছু নির্দিষ্ট সময় ও মাসকে বিশেষ মর্যাদা দান করেছেন। সে সব সময়ে কোন ইবাদত কীভাবে আদায় করা উচিত-এ বিষয়ে সঠিক জ্ঞান থাকা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি। 'বারো মাসের আমল' গ্রন্থটি মূলত একজন মুমিনের পূর্ণ বছরের পথনির্দেশিকা।
কুরআন ও সহিহ হাদিসের নির্যাসে সমৃদ্ধ এই বইটি পাঠককে সহজভাবে জানিয়ে দেয়-বছরের কোন মাসে কী করণীয় এবং কোন আমলগুলো বর্জনীয়। অনেক সময় অজ্ঞতা বা প্রচলনের অনুসরণে আমরা এমন কিছু আমলে লিপ্ত হই, যেগুলোর কোনো শারঈ ভিত্তি নেই। ফলে সহিহ আমল অবহেলিত হয়ে পড়ে। 'বারো মাসের আমল' বইটি ভুল ও সহিহ আমলের পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরে, যাতে পাঠক সারা বছর জুড়ে তার ইবাদতকে কুরআন-সুন্নাহর আলোকে সুশৃঙ্খল ও অর্থবহ করে তুলতে পারে।
- নাম : কুরআন-সুন্নাহর আলোকে বারো মাসের আমল করণীয় ও বর্জনীয় ফাযায়েল ও মাসায়েল
- লেখক: আহমাদ রিফআত
- প্রকাশনী: : সীরাহ প্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 368
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





