Rasooler (sa) Smrityr Sporshe (রাসুলের (সাঃ) স্মৃতির স্পর্শে)

রাসুলের (সাঃ) স্মৃতির স্পর্শে

৳280.00
৳238.00
15 % ছাড়

“রাসুলের (সা.) স্মৃতির স্পর্শে” বইটি পবিত্র হজ সফরের গল্প নিয়ে হৃদয়ের গভীর থেকেউৎসারিত, অপার্থিব ও অতুলনীয় অনুভূতির নিবেদন। এটি শুধু ভ্রমণকাহিনি নয়; বরং নবিজির বর্ণময় জীবনের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে গিয়ে সেই সময়ের জীবনকে ছুঁয়ে দেখার এক সুতীব্র প্রচেষ্টা। 

রাসুলুল্লাহ (সা.)-এর কর্মময় দিনগুলোকে নিজস্ব অনুভবে ধারণ করার এক প্রাণান্তকর প্রয়াস এই গ্রন্থ। তাঁর স্মৃতিধন্য ভূমিতে দাঁড়িয়ে পাঠক অনুভব করবেন-এই মাটিতেই হেঁটেছেন প্রিয় নবি (সা.); এখানেই কোনো একদিন বেজেছিল যুদ্ধের দামামা; এখানেই সংঘটিত হয়েছিল শৈশব-কৈশোর  থেকে শুনে আসা সেইসব মহিমান্বিত ঘটনাগুলো। লেখক অনুভব করেন-দেড় হাজার বছর পরে হলেও তিনি সৌভাগ্যবান, কারণ তিনি পৌঁছাতে পেরেছেন সেই পবিত্র ভূমিতে; স্পর্শ করতে পেরেছেন রাসুল (সা.)-এর রেখে যাওয়া স্মৃতিচিহ্ন।

বালুময় উপত্যকায় অঝোর ধারায় ঝরেছে ভালোবাসার  অশ্রু, আর সেই প্রেম রাসুল (সা.)-কে কেন্দ্র করে পৌঁছে গেছে সপ্ত আসমানে আসীন বিশ্ব অধিপতির দরবারে। হজের সফরে আত্ম-অন্বেষণের তীব্র ব্যাকুলতার পাশাপাশি মহান রবের সান্নিধ্যের মোহময় দিনগুলোর অনুভূতি নিয়েই রচিত "রাসুলের (সা.) স্মৃতির স্পর্শে”। আবেগ,  ইতিহাসচেতনা ও আধ্যাত্মিক উপলব্ধির সমন্বয়ে রচিত এই বই পাঠককে নিয়ে যাবে এমন এক অনুভূতির জগতে-যেখানে স্মৃতি হয়ে ওঠে স্পর্শযোগ্য, আর প্রেম।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন