boddhovumite bosonto batas (বধ্যভূমিতে বসন্ত বাতাস)

বধ্যভূমিতে বসন্ত বাতাস

প্রকাশনী:  অন্যপ্রকাশ
৳500.00
৳375.00
25 % ছাড়

এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে; এদেশ শত্রুমুক্ত হয়েছে নারী-পুরুষ নির্বিশেষে ত্রিশ লক্ষ শহিদের আত্মত্যাগের বিনিময়ে। একাত্তরের আগুনঝরা দিনগুলোতে পুরো বাংলাদেশ মৃত্যু-উপত্যকায় পরিণত হয়। দেশজুড়ে তৈরি হওয়া অসংখ্য বধ্যভূমিতে মাটিচাপা দেওয়া হয় লক্ষ লক্ষ শহীদকে। সেই সময় যুদ্ধ, মৃত্যু, স্বাধীনতা একই উজান স্রোতে বয়ে যায়; ছড়িয়ে থাকে বধ্যভূমিতে শহীদের শেষ নিঃশ্বাস স্বাধীনতার বসন্ত বাতাস । এই উপন্যাসে ফুলঝুরি, ফুলতারা এবং সিদ্ধেশ্বরী- এই তিনটি গ্রামের শহীদদের কথা তুলে ধরা হয়েছে। ফুলঝুরি গ্রামকে তো পাকিস্তানি সৈন্যরা কসাইখানায় পরিণত করেছিল। ফুলতারার কবলার বিল এবং সিদ্ধেশ্বরীর রাংতার বিল ধারণ করেছিল অসংখ্য শহীদের লাশ। শুধু শহীদ হওয়া নয়, অকালে পৃথিবীর বুক থেকে ঝরে পড়া নয়- পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে এইসব গ্রামের মানুষের প্রতিরোধও মূর্ত হয়ে উঠেছে এ উপন্যাসে। এই মানুষগুলোর দুঃখ-বেদনা আর সংগ্রামের সাথি মুক্তিযোদ্ধা আজমল। তারই মাধ্যমে বিচ্ছিন্ন তিনটি গ্রামের মানুষের সংগ্রামী উপাখ্যানকে একসূত্রে গেঁথেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

  • নাম : বধ্যভূমিতে বসন্ত বাতাস
  • লেখক: সেলিনা হোসেন
  • প্রকাশনী: : অন্যপ্রকাশ
  • পৃষ্ঠা সংখ্যা : 191
  • ভাষা : bangla
  • ISBN : 9789845028202
  • বান্ডিং : hard cover
  • প্রথম প্রকাশ: 2021

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন