অভিভাবকের গুণাবলি ও উত্তম প্রতিপালন (মুমিনের সন্তান প্রতিপালন সিরিজ-০৩)
অভিভাবকের গুণাবলি ও উত্তম প্রতিপালন—বিদগ্ধ গবেষক ও স্বনামধন্য লেখক শায়খুল হাদীছ হযরত মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম দামাত বারাকাতুহুম রচিত 'মুমিনের সন্তান প্রতিপালন' সিরিজের তৃতীয় খণ্ড। অত্যন্ত সহজ, বাস্তবধর্মী
ও হৃদয়গ্রাহী ভাষায় একজন সচেতন অভিভাবকের দায়িত্ব-কর্তব্য, সন্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা ও ধরে রাখার কৌশল, আদর ও শাসনের ভারসাম্য, অর্থব্যয়ের ক্ষেত্রে করণীয়-বর্জনীয়, যুগসচেতন প্যারেন্টিংয়ের রূপরেখা, কৈশোর ও তারুণ্যের
চ্যালেঞ্জ, সন্তানের কর্মজীবন ও বৈবাহিক জীবনে পিতামাতার করণীয় ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরা হয়েছে। বইটিতে কেবল তাত্বিক আলোচনা নয়; বরং বাস্তব অভিজ্ঞতা, মনস্তত্ব ও ইসলামী মূল্যবোধকে এখানে একত্রে উপস্থাপন করা
হয়েছে। ফলে এটি যেমন সাধারণ অভিভাবকদের জন্য উপকারী, তেমনি শিক্ষক, দাঈ এবং নতুন প্রজন্ম নিয়ে কাজ করতে আগ্রহী প্রত্যেকের জন্যও চিন্তার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা বিশ্বাস করি।
- নাম : অভিভাবকের গুণাবলি ও উত্তম প্রতিপালন (মুমিনের সন্তান প্রতিপালন সিরিজ-০৩)
- লেখক: মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম
- প্রকাশনী: : আলোকধারা প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 192
- ভাষা : bangla
- প্রথম প্রকাশ: 2026





