আকাশ দ্য বিলিভার
আকাশ দ্য বিলিভার’ নাস্তিক্যবাদ ও সংশয়বাদের ঘন অন্ধকারের বিপরীতে উদিত এক আলোকরশ্মি। এটি যুক্তি, দর্শন ও বিশ্বাসের এক তীব্র ইন্টেলেকচুয়াল থ্রিলার, যার জন্মের পেছনে রয়েছে দুটি রহস্যময় স্বপ্নের ইতিহাস। সৃষ্টি, বিবর্তন, ব্ল্যাকহোল, রিজিক, তাকদির, অলৌকিকতা ও হাদিসকে ঘিরে উত্থাপিত বিতর্কিত ও জটিল প্রশ্নগুলোর সাথে শক্তিশালী যুক্তির মুখোমুখি দাঁড়ায় তরুণ আকাশ ওহি ও বিজ্ঞানের সমন্বিত ভিত্তি নিয়ে।
সৃষ্টি করার পূর্বে অনুমতি, বায়ুহীন মহাকাশে ফেরেশতাদের পাখার অস্তিত্ব, প্রাণিজগতের নিষ্ঠুর সংগ্রাম, বাস্তবতার মুখে সূর্যের সিজদা কিংবা মানব স্বাধীনতার মতো প্রশ্নে এই বহুমাত্রিক দ্বন্দ্ব পাঠককে নিয়ে যায় এক শ্বাসরুদ্ধকর মানসিক যাত্রায়। আর শেষের দিকে আকাশের বিদায় বন্ধুত্ব, ত্যাগ ও বিশ্বাসকে এনে দাঁড় করায় এক গভীর আবেগের সামনে যার রেশ থেকে যায় হৃদয়ে।
- নাম : আকাশ দ্য বিলিভার
- লেখক: আল-আমীন রুহান
- প্রকাশনী: : আশরাফুল মাখলুকাত প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 160
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





