ফুটবল : ইতিহাসের খণ্ডচিত্র
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বিশ্ব ফুটবলের এক চমকপ্রদ ও মজার ইতিহাস এই বই। বইটি পড়তে পড়তে আপনি কখনো হারিয়ে যাবেন মিং যুগের চীন দেশে, আবার কখনো কয়েক শ বছর আগের ইংল্যান্ডে। সেখান থেকে নেমে আসবেন বর্তমানকালের ফুটবলের তীর্থভূমি লাতিন আমেরিকায়। দেখবেন কেমন করে সাহেবদের চালু করা খেলায় তাদের এককালের শাসিতরাই আজ তাদের হারিয়ে দিচ্ছে।
খেলা হয়ে উঠছে মুক্তির লড়াইয়ের হাতিয়ার। এদুয়ার্দো গালিয়ানোর সকার ইন সান অ্যান্ড শ্যাডোকে ক্রীড়াসাহিত্যের এক শ্রেষ্ঠ কীর্তি বলে গণ্য করা হয়। যার পাতায় পাতায় উঠে এসেছে ফুটবল নিয়ে লেখকের আবেগ। সেই সঙ্গে খেলাটির ইতিহাস, নানা কলাকৌশল এবং মাঠ ও মাঠের বাইরের জানা-অজানা সব গল্প।
পেলে, ক্রুইফ, ইউসেবিও, গুলিত, বাজিও, বেকেনবাওয়ার ... ফুটবলের এসব কিংবদন্তি নায়ককে নিয়ে চমকপ্রদ ও অজানা গল্প পাঠক পাবেন এই বইয়ে। জানবেন খেলার মাঠেই কেন একজন ফুটবলার আত্মহত্যা করেছিলেন? কিংবা কত অদ্ভুত সব সংস্কার কাজ করে জেতার অদম্য বাসনায় আক্রান্ত ফুটবল দলগুলোর মধ্যে! ফুটবল নামের এক হূদয়বিদারক উন্মাদনার উপভোগ্য পাঠ এই বইটি বিশ্বব্যাপী নন্দিত হয়েছে।
বইয়ের তথ্য
| নাম | ফুটবল : ইতিহাসের খণ্ডচিত্র |
|---|---|
| ইংরেজি নাম | Football : Etihaser khondocitro |
| লেখক | এদুয়ার্দো গালিয়ানো, সৈয়দ ফায়েজ আহমেদ |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| বিষয় | প্রসঙ্গ: খেলাধুলা,ফুটবল |
| আইএসবিএন | 9789849688600 |
| পৃষ্ঠা সংখ্যা | ২০০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!