কালচারাল ফ্যাসিজমের পতনদূত শহীদ শরীফ ওসমান হাদি
এই বইটি কেবল একজন ব্যক্তির জীবনকথা নয়; এটি এক যুগের আর্তনাদ, প্রতিবাদ ও বিদ্রোহের দলিল। শহীদ শরীফ ওসমান হাদির জীবন আগুনে গড়া এক স্বপ্নের গল্প, যে গল্পে মফস্বলে নিরীহ আকাশের নিচে জন্ম নেয়া এক কিশোর ধীরে ধীরে হয়ে ওঠে সময়ের উচ্চারণ।
শিক্ষক পরিবারে বেড়ে ওঠা, নেসারাবাদে শৃঙ্খলা ও সংস্কৃতির পরিমণ্ডলে গড়ে ওঠা কন্ঠ, মিছিলের স্লোগান, মঞ্চের উপস্থাপনা, জাতীয় পর্যায়ের বিতর্ক ও কবিতার আসর, সব মিলিয়ে তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল প্রস্তুতির এক দীর্ঘ সাধনা।
তিনি রাজনীতিকে ক্ষমতার সিঁড়ি হিসেবে দেখেননি, দেখেছেন চেতনার জাগরণ হিসেবে। সংস্কৃতিকে ব্যবহার করেছেন প্রতিরোধের ভাষা হিসেবে। তাঁর বিশ্বাস ছিল রাষ্ট্রের পুনর্গঠন শুরু হয় মানুষের মন থেকে, ন্যায়বিচারের দাবি থেকে, সাহসী উচ্চারণ থেকে। শেষ পর্যন্ত গুলির শব্দ তাঁর দেহ থামিয়েছে, কিন্তু তাঁর উচ্চারণ থামাতে পারেনি।
"A man will die, but not his ideas" এই বাক্য যেন তাঁর জীবনদর্শনের সারমর্ম। মৃত্যু তাঁকে নিঃশেষ করেনি। বরং আদর্শকে করেছে আরো উজ্জ্বল, অধিকতর দৃশ্যমান। এই গ্রন্থ রচিত হয়েছে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং আগামী প্রজন্মকে মনে করিয়ে দিতে, একজন মানুষও সময়ের অন্ধকার ভেদ করে আলোর শিখা দেখাতে পারে। হাদি আগামী প্রজন্মের যুগ নায়ক।
- নাম : কালচারাল ফ্যাসিজমের পতনদূত শহীদ শরীফ ওসমান হাদি
- লেখক: সাজ্জাদ পারভেজ
- প্রকাশনী: : ঋদ্ধ প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 255
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





