দ্য স্ট্যান্ড
লেখক:
স্টিফেন কিং
অনুবাদক:
মো. ফুয়াদ আল ফিদাহ
প্রকাশনী:
বিবলিওফাইল প্রকাশনী
৳2,000.00
৳1,700.00
15 % ছাড়
প্রলয়ের শিকার পৃথিবীতে প্লেগ এবং শুভ-অশুভের দ্বন্দ্ব নিয়ে স্টিফেন কিং যে আখ্যানটি লিখেছেন, তা আজও ততটাই আকর্ষণীয়...এবং বাস্তব, যতটা সেই প্রথম প্রকাশের সময় ছিল।জৈব-গবেষণাগার থেকে পালিয়ে গেল এক রোগী, জানে না: সঙ্গে করে নিয়ে যাচ্ছে প্রাণঘাতী এক অস্ত্র:সুপার-ফ্লুর এমন এক স্ট্রেইন যা পৃথিবীর বুক থেকে নিরানব্বই শতাংশ মানুষকে মুছে ফেলবে.সেটাও মাত্র কয়েক হপ্তার মাঝে!যারা বেঁচে গেল, তারা আতঙ্কিত আর বিভ্রান্ত; বেঁচে থাকার তাগিদেই তাদের একজন নেতা দরকার।দৃশ্যপটে আগমন হলো দুজনের: মাদার অ্যাবিগেইল, ১০৮-বছর-বয়সি দয়ালু নারী যিনি কলোরাডোর বোল্ডারে একটা শান্তিপূর্ণ বসতি গড়ে তোলার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন।
আর অন্যজন: র্যান্ডাল ফ্ল্যাগ, কুখ্যাত কালো-মানুষ, যে আনন্দ খুঁজে পায় শুধুই বিশৃঙ্খলা এবং নৃশংসতার মাঝে। কালো-মানুষ এবং দয়ালু নারী, উভয়েই দল ভারী করতে থাকেন।বেঁচে থাকা মানুষদেরকে তাই বেছে নিতে হবে দুজনের মাঝে যেকোনো একজনকে। যে টিকে থাকবে, সে-ই রচনা করবে মানবজাতির ভবিষ্যৎ।
- নাম : দ্য স্ট্যান্ড
- লেখক: স্টিফেন কিং
- অনুবাদক: মো. ফুয়াদ আল ফিদাহ
- প্রকাশনী: : বিবলিওফাইল প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 1336
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





