ছোটোদের কুরবানির ঈদ
কী নিয়ে আমাদের বইটি?
ছোট্ট দুই ভাই-বোন যাইনাব আর মুহাম্মাদের চোখে দেখা এক মায়াময় কুরবানির গল্প। ঈদের আনন্দ, গরু কেনার উত্তেজনা আর প্রিয় গরু “গুল্টু”র সাথে তাদের বন্ধুত্ব—সব মিলিয়ে গল্পটি এগিয়েছে ভালোবাসা ও ত্যাগের মহিমাকে শিশুতোষ ভাষায় তুলে ধরার মাধ্যমে। ঈদের দিন কুরবানির মাধ্যমে তারা উপলব্ধি করে কুরবানি মানে হারানো নয়, বরং আল্লাহর জন্য ভালোবাসা ও ত্যাগের নজির। আর কুরবানির আসল আনন্দ লুকিয়ে আছে সবার সাথে ভাগ করে নেওয়ার মধ্যে।
গরিবদের মাঝে গোশত বিলি করা, ইয়াতিমদের পাশে দাঁড়ানো এবং নিজের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। কিন্তু ছোট্ট হৃদয়ে গেঁথে থাকা ভালোবাসা, প্রিয় “গুল্টু”কে ছেড়ে দেওয়ার অনুভূতি সেটা কি এতই সহজ? ভালোবাসা আর ত্যাগের এই কঠিন সমীকরণ কীভাবে বুঝতে পারে শিশুরা? কীভাবে প্রিয় কিছুকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করতে শিখবে তারা? এই জীবনপাঠগুলোই পাবে আমাদের সোনামণিরা মুহাম্মাদ ও যাইনাবের গল্প থেকে, ইনশাআল্লাহ।
- নাম : ছোটোদের কুরবানির ঈদ
- লেখক: তাওহীদা মাহমুদ
- প্রকাশনী: : টুইংকেল পাবলিশিং
- পৃষ্ঠা সংখ্যা : 36
- ভাষা : bangla
- প্রথম প্রকাশ: 2026





