Omiyo Chakroborty: Sakkhat O Sondhaner Bhashyo (অমিয় চক্রবর্তী: সাক্ষাৎ ও সন্ধানের ভাষ্য)

অমিয় চক্রবর্তী: সাক্ষাৎ ও সন্ধানের ভাষ্য

প্রকাশনী:  কথাপ্রকাশ
৳600.00
৳480.00
20 % ছাড়

কোনো গিমিক নয়। নিজেরই চেতনার গভীরে আত্মমগ্ন ছিলেন, অমিয় চক্রবর্তী। যেটিকে বলা যায় ‘আত্মচেতনা’। নিজের পৃথিবীতে যেন তিনিই স্বয়ম্ভু। রবীন্দ্রনাথের দীর্ঘ করতলে আশ্রয় পেয়েও তিনি কবিতায় হয়ে উঠেছিলেন সম্পূর্ণ স্বতন্ত্র। আবার রবীন্দ্রনাথও অমিয় চক্রবর্তীর সাহিত্যের ‘স্বকীয় স্বাতন্ত্র্য’কে অভিনন্দন জানিয়েছিলেন। 

যদিও ত্রিশোত্তর আধুনিক বাংলা কবিতার বিষয়বৈচিত্র্য, শব্দযোজনা ও ছন্দের বিশেষ গতিময়তা এবং বিশেষত জীবন সম্পর্কে উন্মীলীয়মান চৈতন্যের সুর ও স্বর সূচিত হয়েছিল পাঁচ কবির রচনায়, অমিয় চক্রবর্তী তাঁদেরই একজন। এবং নিঃসঙ্গপ্রতিম। তথাপি আমরা যেন তাঁকে এক অলীক নৈঃশব্দ্যে দূরেই সরিয়ে রেখেছি। গবেষক-প্রাবন্ধিক সৌভিক রেজা গভীর অভিনিবেশে আমাদের সেই আত্মার নিস্তব্ধ অন্ধকার থেকে স্নিগ্ধ আলোর অভিমুখে দাঁড় করিয়ে দিলেন।

এই সংকলনে অমিয় চক্রবর্তীর কবিতা, অজস্র উজ্জ্বল গদ্যরচনা এবং চিঠির সম্ভার থেকে ছেঁকে তুলে আনা হয়েছে তাঁর সত্তার নির্বাচিত সোঁদাগন্ধমাখা কুসুম। একই সঙ্গে দুই বাংলার কবি-সমালোচক-প্রাবন্ধিকদের রচনাংশ। এসবের মধ্য দিয়ে বুঝে নেওয়া যায় একজন অমিয় চক্রবর্তীর সৃষ্টির ঐশ্বর্য, বৈচিত্র্য ও বিপুলতা, এবং তাঁর শিল্পশৈলীর স্বাতন্ত্র্য।

অমিয় চক্রবর্তী: সাক্ষাৎ ও সন্ধানের ভাষ্য নিছক একটি সংকলন নয়। আমাদের আলস্যমন্থর, উৎকণ্ঠাশূন্য শিল্পচর্চায় একটি উজ্জ্বল উদ্ধার।

  • নাম : অমিয় চক্রবর্তী: সাক্ষাৎ ও সন্ধানের ভাষ্য
  • লেখক: সৌভিক রেজা
  • প্রকাশনী: : কথাপ্রকাশ
  • পৃষ্ঠা সংখ্যা : 254
  • ভাষা : bangla
  • ISBN : 978-984-3906-50-2
  • বান্ডিং : hard cover
  • প্রথম প্রকাশ: 2025

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন