Europe-e Baro Rokom Din (ইউরোপে বারো রকম দিন)

ইউরোপে বারো রকম দিন

৳600.00

২০২৪ সালে লেখক ইউরোপ ভ্রমণে বের হন। তাঁর ভ্রমণসঙ্গী ছিলেন দুজন। জার্মানি, ইতালি ও পোল্যান্ডে মোট বারো দিন তাঁরা ভ্রমণ করেন। কখনো এক রাত, কখনো কয়েক ঘণ্টা- এমন করে ছোটোবড়ো বারোটি শহরে ভ্রমণ করেন। এই ভ্রমণে লেখক দেখেছেন ইতালির আরবেরোবেলোতে  প্রাগৈতিহাসিক বাড়িঘর, লাতিনায় মুসোলিনির অস্তিত্ব, আবার কর্মঠ প্রবাসী নজরুলের তিলে তিলে গড়ে তোলা সাম্রাজ্য।

জার্মানির কাসেলে পাহাড়ের ওপর প্রকৌশলীর মুনশিয়ানায় স্থাপিত হারকুলেসের সুউচ্চ বিস্ময়কর ভাস্কর্য, হ্যামেলিনের বংশীবাদকের স্মৃতি এবং কোনো এক জার্মান সম্রাটের  বিলাসবহুল স্নানঘরে স্থাপিত প্রবাসী বোরহানের বোলিং হোটেল। আরও দেখেছেন, পোলিশ জাতির পুনর্জাগরণের উন্নয়ন কর্মযজ্ঞ এবং পরিবর্তিত জীবনধারা। পরানের গহিন ভেতরে বেজে উঠেছে প্রবাসী বাঙালিদের কষ্টের দৃশ্য। মাথার ঘাম পায়ে ফেলা এই প্রবাসীরা স্বপ্ন দেখেন সোনার  বাংলাদেশের। সেই স্বপ্নের সঙ্গী হয়ে শব্দের কথামালায় লেখক সাজিয়ে তুলেছেন ইউরোপে বারো রকম দিন গ্রন্থটি। বিচিত্র মানুষ, বিচিত্র ঘটনার বারো রকম দিনের বর্ণনা পাঠককে নিয়ে যাবে অন্য এক জগতে।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন