July Chhottish (জুলাই ছত্রিশ)

জুলাই ছত্রিশ

৳250.00
৳210.00
16 % ছাড়

ছন্দ নিয়ে তাহমিনা নিশার পরীক্ষা-নিরীক্ষা এবং কবিতায় তার চিত্রকল্পের বহুমুখীতা নিঃসন্দেহে প্রশংসনীয়। চিত্রকল্প নির্মাণে তার দক্ষতা উল্লেখ করার মতো। তার কবিতাগুলো ছোট-ছোট গুচ্ছ চিত্রকল্পের সমন্বয়ে গঠিত। এদিক থেকে তাহ্মিনা নিশার 

কবিতাগুলো অন্য দশজন কবির কবিতা থেকে একটু স্বতন্ত্র। তাহ্মিনা নিশার কবিতাগুলো পড়লে মনে হয়, তিনি ছন্দ-প্রয়োগে বেশ সচেতন। এই ধরনের ছন্দ-সচেতনতা আজকাল কবিদের মধ্যে দেখা যায় না। তাহমিনা নিশার কবিতার আঙ্গিক ও গঠনেও 

ভিন্নতা দেখা যায়। শব্দ-ব্যবহারে তার পরিমিতিবোধ তার কবিতাগুলোকে আরো সমৃদ্ধ করেছে। তাঁর কবিতার বই ‘জুলাই ছত্রিশ’ পাঁচ মাত্রার মাত্রাবৃত্তের ছন্দে লেখা একটি কবিতার বই। খুব-সম্ভবত এটি বাংলা সাহিত্যের প্রথম বই, যে-কবিতার বইটি 

শুধুমাত্র পাঁচ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে লেখা। বাংলা সাহিত্যে এই ছন্দে খুব সামান্য পরিমাণ কবিতা লেখা হয়েছে। শুধুমাত্র পাঁচ-মাত্রার মাত্রাবৃত্তের কবিতা দিয়ে একটি বই করা সত্যিই সাহসিকতার দাবি করে। কবিতাগুলো বেশ মিষ্টি এবং উপভোগ্য।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন