Prem O vhalobashar kobita (প্রেম ও ভালোবাসার কবিতা)

প্রেম ও ভালোবাসার কবিতা

লেখক:   আল মাহমুদ
প্রকাশনী:  অন্যপ্রকাশ
৳750.00
৳563.00
25 % ছাড়

আল মাহমুদ সত্তর দশকের শুরু থেকেই এপার-ওপার বাংলার অন্যতম প্রধান কবি হিসেবে চিহ্নিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামের মোল্লাবাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম ও ব্যবসায়ী পরিবারে ১৯৩৬ সালের ১১ জুলাই জন্ম হয়েছিল তাঁর। কিন্তু মাত্র ১৮ বছর বয়স থেকে ঢাকা ও কলকাতার প্রায় সমস্ত নামি পত্র-পত্রিকায় তাঁর একটির পর একটি কবিতা ছাপা হতে শুরু করে। কলকাতার কবিতা, চতুরঙ্গ, নতুন সাহিত্য, চতুষ্কোণ, কৃত্তিবাস, ময়ূখ ও অন্যান্য সাহিত্যপত্রে লেখালেখির সুবাদে কবি হিসেবে তিনি সুখ্যাত হয়ে ওঠেন।
তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘লোক লোকান্তর’; ‘কালের কলস’ দ্বিতীয় কাব্যগ্রন্থ । এ দুটি কাব্যগ্রন্থের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়ে গেলে তাঁকে আর কখনো পেছন ফিরে তাকাতে হয় নি।
আল মাহমুদের মৌলিক গ্রন্থ ও সংকলন মিলে প্রকাশিত বইয়ের সংখ্যা ৮০ ছাড়িয়ে গেছে । এর মধ্যে মৌলিক গল্পগ্রন্থ ৬টি, উপন্যাস ১১টি, প্রবন্ধ ৭টি ও শিশু-কিশোর সাহিত্য ৫টি। এছাড়া ঐতিহ্য থেকে ১৩ খ-ে তাঁর রচনাবলীও বের হয়েছে। তিনি সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৮), একুশে পদক (১৯৮৬), ফিলিপস সাহিত্য পুরস্কার (১৯৮৬), নাসিরউদ্দিন স্বর্ণপদকসহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
বাংলা সাহিত্যের এই অন্যতম প্রধান কবি লোকান্তরিত হন ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি।

  • নাম : প্রেম ও ভালোবাসার কবিতা
  • লেখক: আল মাহমুদ
  • প্রকাশনী: : অন্যপ্রকাশ
  • পৃষ্ঠা সংখ্যা : 264
  • ভাষা : bangla
  • ISBN : 9848685290050
  • বান্ডিং : hard cover
  • প্রথম প্রকাশ: 2006
  • শেষ প্রকাশ : 2025

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন