প্রিয়নবির কিশোর সাহাবি
লেখক:
মুহাম্মদ আবু সুফিয়ান
প্রকাশনী:
প্রচ্ছদ প্রকাশন
৳140.00
৳105.00
25 % ছাড়
প্রায়ই আমরা কিশোরদের সামনে এমনসব মানুষের গল্প হাজির করি, যারা জাগতিক দুনিয়ার হিরো। কিন্তু তাদের জীবনবোধ, আদর্শ, মনোজগৎ কিংবা জীবনলক্ষ্য আমাদের সাথে মেলে না। তাই তাদের অনুসরণে আমরা পুরোপুরি তৃপ্ত হই না। পাশাপাশি আমাদের কিশোরদের মনে তৈরি হয় একধরনের হীনম্মন্যতা—আমাদের ইতিহাসে কি এমন বড়ো কেউ নেই!
তাই এই বইয়ে আমরা কিশোরদের সামনে সেসব হিরোদেরকেই আনার চেষ্টা করেছি, যারা সত্যিকারার্থেই আমাদের আদর্শ; আমাদের নায়ক; আমাদের প্রেরণা। কৈশোরকালেই যাঁরা ইসলামের জন্য, মানুষের জন্য, একটি নতুন পৃথিবী বিনির্মাণের জন্য অনবদ্য অবদান রেখেছেন।
প্রিয়নবির কিশোর সাহাবিদের নিয়ে আটটি গল্প সাজানো আছে এই বইয়ে। গল্পগুলোতে কিশোররা জানবে তাদের মতো বয়সি মানুষেরাও কীভাবে সাহস, স্বপ্ন ও প্রতিভার ঝলকে পৃথিবীকে আলোকিত করেছিল।
- নাম : প্রিয়নবির কিশোর সাহাবি
- লেখক: মুহাম্মদ আবু সুফিয়ান
- প্রকাশনী: : প্রচ্ছদ প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 56
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





