bisadbrikkho (বিষাদবৃক্ষ)

বিষাদবৃক্ষ

৳350.00
৳298.00
15 % ছাড়

একটু পরে দূরে গিয়ে দাঁড়ায় তটিনী । হুড়মুড়িয়ে কাঁদতে থাকে মেহু । রাতের আঁধার । ঠিক মধ্যরাত । জমাট বাঁধা দুঃখগুলোর রক্তক্ষরণ হচ্ছে মস্তিষ্কে । কেউ নেই! আকাশ ফরসা হয়ে গেছে । জোৎস্নার আলোয় গাছের আড়ালে বোঝা যাচ্ছে মেহুর চোখের জল । মায়া হয় তা দেখে অরণ্যর । হেরে যাওয়া এ ভালবাসার শেষ দিন কিনা আজ বুঝে উঠে না তা অরণ্য । হুদয়ের রক্তক্ষরণ চলতেই থাকে ওর । বন্ধ হয় না । বেঁচে এসে যেন আফসোসটা আরো দ্বিগুণ বেড়ে যায় । অনুভূতিহীন, ভালবাসা শূন্য এসব মানুষ বাঁচে? ও ভাবে ।

ম্লান মন খারাপ নিয়ে অরণ্য জড়িয়ে নেয় মেহুকে । একটু কাঁদে । মেহুর ওড়নায় লেগে যায় অরণ্যর চোখের জল। অবশ্য শুকিয়ে যাবে একটু পরেই । মুছে যাবে । স্মৃতিগুলোও কি মুছে যাবে, নিঃশেষ হবে? জানা নাই অরণ্যর । স্মৃতি নিঃশেষ হয় না, থেকে যায় বাতাস হয়ে, আঁধার হয়ে । মাঝে মাঝে ভয় দেখায় খুব নির্জন বিদঘুটে রাতে । নিঃসঙ্গতায়, একাকিত্বে । 

নিজের কান্নাগুলো নিজে ছাড়া কেউ যেন দেখার নেই । টের পায় তা অরণ্য । মেহুকে বেশ শক্ত করে জড়িয়ে রেখেছে ও, যেন দুজনের দুই গ্রহের বিষাদ এক পৃথিবীতে এসে মিলে গেছে । ও দেখতে পায় মেহুর কাঁধের সামনে বিভৎস মৃতপ্রায় এক নিজের ছায়া । অরণ্য কাঁদছে, কেউ দেখছে না । নিজের কান্না দেখছে কেবল ওর ছায়া । বিষণ্ণ এই ছায়াগুলোর দিকে তাকালেই, ওর ভিতরে বৃষ্টি নামে, টুপ টুপ করে বিষাদ ঝরে । 

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন